Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

স্বর্ণপাম পুরস্কার পাচ্ছেন মেরিল স্ট্রিপ

মেরিল স্ট্রিপ | ছবি: ভ্যারাইটি

হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপের ক্যারিয়ারে যোগ হলো নতুন অর্জন। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সম্মানজনক স্বর্ণপাম পুরস্কার পাচ্ছেন এই অভিনেত্রী।

কান উৎসবের অফিশিয়াল সাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৪ মে কান উৎসবের উদ্বোধনীয় অনুষ্ঠানে অভিনেত্রী মেরিলের হাতে তুলে দেওয়া হবে স্বর্ণপাম পুরস্কার।

অভিনেত্রী মেরিল স্ট্রিপ

এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘মর্যাদাপূর্ণ এই পুরস্কারের খবর পেয়ে আমি অত্যন্ত গর্ববোধ করছি। কান একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এখানে যেকোনো পুরস্কারই সর্বোচ্চ কৃতিত্বের, যা শিল্পীদের প্রতিনিধিত্ব করে। এর আগে যারা সম্মানিত হয়েছেন, তাদের পাশে দাঁড়াতে যাচ্ছি, এটা আমার জন্য রোমাঞ্চকর। আমি ফ্রান্সে এসে সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য অপেক্ষায় আছি।’

১৯৭৬ সালে ‘কিং কং’ সিনেমার অডিশন থেকে মেরিল স্ট্রিপের পথচলা শুরু। দীর্ঘ ক্যারিয়ারে ৯৭টি নাটক, সিনেমায় কাজ করেছেন তিনি। ৯টি গোল্ডেন গ্লোব ও ৩টি অস্কারসহ পেয়েছেন আরও অনেক পুরস্কার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share