Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

স্ত্রীকে নিয়ে উড়াল দিলেন প্রীতম হাসান

স্ত্রীকে নিয়ে উড়াল দিলেন প্রীতম হাসান | ছবি: ফেসবুক

লন্ডনবাসীদের জন্য সুখবর দিলেন সংগীত তারকা প্রীতম হাসান। স্ত্রী শেহতাজ মনিরা হাশেমকে নিয়ে লন্ডন উড়াল দিয়েছেন তিনি।

কেবল প্রীতম- শেহতাজ নয়, তাদের সাথে আছে প্রীতমের পুরো মিউজিক টিম। কেননা, এই প্রথম দেশের বাইরে পুরো টিম নিয়ে পারফর্ম করতে যাচ্ছেন ‘দেওরা’ খ্যাত এই সংগীতশিল্পী। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

২৬ মে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন প্রীতম। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘লন্ডনবাসী, পুরো টিম নিয়ে দেশের বাইরে এই প্রথম আমরা পারফর্ম করছি।‘ এরপরই অনুরাগীদের জন্য প্রশ্ন ছুড়ে দেন গায়ক। তিনি জানতে চান, আগামীকাল তাদের থেকে কোন কোন গান গুলো শুনতে আগ্রহী শ্রোতারা।

প্রীতম হাসানের স্ট্যাটাস । ফেসবুক থেকে স্ক্রিন শট সংগৃহীত

একই স্ট্যাটাসে ভেন্যুও উল্লেখ করেছেন প্রীতম। লন্ডনের মাইল এইন্ড স্টেডিয়ামে ২৭ মে পারফর্ম করার কথা রয়েছে প্রীতম ও তার টিমের।

শেহতাজ মনিরা হাশেমের সাথে বিমানবন্দরে প্রীতম হাসান ও তার টিম । ছবি: ফেসবুক 

যুক্তরাজ্যে রওনা হওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রেমবন্দী হয়েছিলেন প্রীতম ও তার টিম। সেই ছবিটি নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন ‘টিম প্রীতম’-এর ড্রামার রাজু। সেখানেই দেখা গেছে শেহতাজকে।

লন্ডন থেকে প্রীতম পোস্ট করেছেন নিজের কয়েকটি ছবি। এছাড়াও ‘টিম প্রীতম’-এর ফেসবুকের অফিশিয়াল পেজ থেকে পুরো দলের সাথে আরও কয়েকটি ছবিও পোস্ট করা হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share