Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

সেরা আন্তর্জাতিক সিনেমার অস্কার জিতল ব্রাজিলের সিনেমা   

২০২৫ সালে আয়োজিত ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার জিতেছে ব্রাজিলের সিনেমা ‘আই য়্যাম স্টিল হেয়ার’ (I Am Still Here).। ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটিকে  পেছনে ফেলে সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার জিতে নিয়েছে এই সিনেমাটি।  

অবশ্য এমিলিয়া পেরেজ’ এ আইনজীবীর চরিত্রে অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জোয়ি সালডানা।

মেক্সিকোর চার প্রতিষ্ঠিত নারীর গল্প ‘এমিলিয়া পেরেজ’, যারা নিজেদের মতো করে সুখী হতে চান। এর মধ্যে আছে একজন কুখ্যাত মাদকসম্রাজ্ঞী, যে নিজের ভুয়া মৃত্যুর খবর প্রচার করে নতুন জীবন শুরু করতে এক আইনজীবীর সাহায্য চান। এরপর কী হয়, তা নিয়েই জ্যাক অঁদিয়ারের সিনেমাটি। গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ পুরস্কার জেতা সিনেমাটি অস্কারেও সবচেয়ে বেশি বিভাগে মনোনয়ন পেয়েছিল। কিন্তু মূল আসরে বড় পুরস্কার পাবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় ছিলো আগে থেকেই।

অন্যদিকে গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে চমকে দিয়েছিলেন ফিরনান্দা তোরেজ। তার অভিনীত সিনেমা ‘‘আই য়্যাম স্টিল হেয়ার’’ এবার পেল সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কার। ১৯৭১ সালে ব্রাজিলে এক নায়কতন্ত্রের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করেছেন ওলটার সেলেস।  

আই য়্যাম স্টিল হেয়ার’’ সিনেমায় ফিরনান্দা তোরেজ | ছবি: ইন্সটাগ্রাম

“আই’ম স্টিল হিয়ার” সিনেমাটি মার্সেলো রুবেন্স পাইভার এর ২০১৫ সালের স্মৃতিকথার উপর ভিত্তি করে তৈরি। রুবেন্স পাইভারের বাবা ছিলেন কংগ্রেসম্যান রুবেন্স পাইভা যিনি ১৯৬৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত  ব্রাজিলের সামরিক স্বৈরশাসনের সময় গুম ও নির্যাতনের শিকার ২০,০০০ মানুষের মধ্যের অন্যতম একজন ছিলেন।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share