Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

সৃজিতের ছবিতে জয়া ‘ইন’, শুভশ্রী ‘আউট’

জয়া আহসান ও সৃজিত মুখার্জি

সৃজিত মুখার্জির নতুন ছবি ‘দশম অবতার’এ অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান।

অভিনেত্রী ছাড়াও সৃজিতের ‘কপ ইউনিভার্স’-এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মত প্রথম সারির তারকাদের দেখা যাবে।

ছবিটিতে প্রথমে শুভশ্রী গাঙ্গুলীর অভিনয় করার কথা থাকলেও অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি।

তার পরেই সিনেমাটি জয়ার ঝুলিতে এসে পড়ে।

তবে জয়াকেই কেন চরিত্রটির জন্য বাছাই করা হলো? গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে পরিচালক জানান, শুটের জন্য জয়ার তারিখ বরাদ্দ পাওয়া ছাড়াও অভিনেত্রীর পারফর্মেন্স ও পরিচালকের সাথে অতীতের সফল কোল্যাবোরেশনের ইতিহাসের কারণেই জয়াকে ছবিটির জন্য চূড়ান্ত করা হয়েছে।

জয়া এর আগে সৃজিতের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২ জুন পশ্চিমবঙ্গে মুক্তিপ্রাপ্ত জয়ার চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’ প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমা হলে যাচ্ছেন তারকারা, জমজমাট প্রেক্ষাগৃহ

প্রচারণায় নেই ‘প্রিন্স’ সিনেমার কোন তারকা সিনেমা হলে যাচ্ছেন তারকারা। ঈদে প্রেক্ষাগৃহের এই দৃশ্যই এখন সবচেয়ে…
সিনেমা হলে যাচ্ছেন তারকারা, জমজমাট প্রেক্ষাগৃহ

শাকিরার ভারত সফর বাতিল

নিরাপত্তা উদ্বেগে ভেস্তে গেল কনসার্ট পরিকল্পনা শাকিরার ভারত সফর বাতিল হওয়ায় সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার…
শাকিরার ভারত সফর বাতিল
0
Share