Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সুখের খোঁজে শাবনূর 

শাবনূর | ছবি: ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব নব্বইয়ের স্বপ্নের নায়িকা শাবনূর। এবার নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে আরও একটি পোস্ট করে সুখের সন্ধান করলেন অভিনেত্রী।

১৪ সেপ্টেম্বর শাবনূর তার হাস্যোজ্জ্বল দুটি ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুখ মাঝে মধ্যে লুকিয়ে থাকে অজানায়।’

শাবনূরের এমন কথা লুফে নিয়েছেন তার ভক্ত ও অনুরাগীরা। চিত্রনায়িকার সাথে একমত পোষণ করে মন্তব্যের ঘরে মন্তব্য করছেন একেকজন। অনেকে আবার শাবনূরকে ফের পর্দায় দেখার অপেক্ষার কথা জানাতেও ভুলছেন না।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে রূপালি পর্দায় একচেটিয়া আধিপত্য করেছেন শাবনূর। বর্তমানে সপরিবারে সুদূর অস্ট্রেলিয়ায় থাকলেও গেলো বছর ফের কাজে ফেরার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী। ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার শুটিংও শুরু করেন তিনি। ফলে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ছবিটির জন্য।

‘রঙ্গনা’ ছবিতে শাবনূর ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, বড়দা মিঠু, গোলাম কিবরিয়া তানভীরসহ অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share