Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

সুখবর দিলেন ‘রকি ভাই’

যশ | ছবি: ইন্ডিয়া টুডে

‘কেজিএফ’ ভক্তদের সুখবর দিলেন রকি ভাই ওরফে দক্ষিণী সুপারস্টার যশ। ‘কেজিএফ’ ও ‘কেজিএফ টু’ সিনেমার সাফল্যের পর এবার তৃতীয় কিস্তি নিয়ে আসছে এ ফ্র্যাঞ্চাইজি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের তথ্যানুযায়ী, ‘কেজিএফ থ্রি’ ছবির মাধ্যমে রকি ভাইয়ের চরিত্রে ফেরার কথা যশ নিজেই জানিয়েছেন। ছবিটি অভিনেতার পরিকল্পনায় রয়েছে। এটি নির্মাণ প্রসঙ্গে পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে কথাও হয়েছে তার।

যশের ভাষ্যমতে, ‘কেজিএফ থ্রি অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি।’

এরপর অভিনেতা আরও বলেন, ‘তবে আমি এখন দুটি নতুন কাজ নিয়ে ব্যস্ত আছি। তাই এখন সে দিকে মন দিচ্ছি। কেজিএফের পরিচালকের সঙ্গে প্রায় আমার কথা হয় সিনেমাটি নিয়ে। আমাদের নানান পরিকল্পনা আছে। কেজিএফ থ্রি বিশাল কিছু নিয়ে আসতে যাচ্ছে। এ কারণে আমরা মনোযোগ দিয়ে কাজটা নিয়ে এখন থেকেই ভাবছি যাতে দারুণ কিছু উপহার দিতে পারি।’

যশ । ছবি: ম্যাশেবল ইন্ডিয়া

অভিনেতা আরও বলেন, ‘আমরা যা ইচ্ছে তাই বানিয়ে দিতে চাই না, কারণ দর্শকরা আমাদের অনেক দিয়েছেন। তাই আমরা এটি এমনভাবে বানাতে চাই, যাতে দর্শকরাও গর্ব করে। এটা একটা কাল্ট সিরিজ। তাই তাড়াহুড়ো করে নষ্ট করতে চাই না। আমি আর প্রশান্ত আলোচনা চালিয়ে যাচ্ছি, আমরা বড় কিছু নিয়ে হাজির হবো।’

প্রসঙ্গত, ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির আগের দুটি সিনেমা দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছিল ছবি দুটি। একারণে তৃতীয় কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আসছিলেন ভক্ত ও অনুরাগীরা। এবার যশের কথায় তাদের উত্তেজনা যেন দ্বিগুণ হয়ে গেলো।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share