Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

সিনেমা পরিচালনায় নামছে কেট উইন্সলেট

কেট উইন্সলেট; যার রয়েছে তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবন। এই দীর্ঘ সময় ক্যামেরার সামনেই ছিল তাঁর ব্যস্ততা। তবে নতুন পথে যাত্রা শুরু করছেন কেট উইন্সলেট। পরিচালক হতে যাচ্ছেন তিনি। নেটফ্লিক্সের ফ্যামিলি ড্রামা ‘গুডবাই জুন’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হবে কেট উইন্সলেটের।   

গুডবাই জুনের গল্প নিয়ে নেটফ্লিক্স বলছে, সিনেমাটির গল্প মর্মস্পর্শী সাথে কমেডিও থাকবে। অনেক দিন ধরে নিজেদের মধ্যে যোগাযোগ নেই, এমন কয়েকজন ভাইবোন হঠাৎ এক কঠিন পরিস্থিতিতে একত্র হয় এবং সেই সমস্যা মোকাবিলার চেষ্টা করে। মোটাদাগে এটাই গল্প। গল্পের প্রেক্ষাপট ইংল্যান্ড। শিগগিরই যুক্তরাজ্যে গুডবাই জুনের শুটিং শুরু করবেন কেট উইন্সলেট।

গুডবাই জুন সিনেমা পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন তিনি। প্রযোজনায়ও থাকবেন। এতে আরও দেখা যাবে টনি কোলেট, জনি ফ্লিন, আন্দ্রেয়া রাইজবরো, টিমোথি স্পাল ও হেলেন মিরেনকে। চিত্রনাট্য লিখেছেন অভিনেত্রীর ছেলে জো অ্যান্ডার্স। কেট উইন্সলেটের সঙ্গে এতে সহপ্রযোজক হিসেবে থাকবেন কেট সলোমন।

পরিচালনায় যে তিনি আসতে পারেন, সে আভাস গত বছরই দিয়েছিলেন কেট। ‘লি’ সিনেমার প্রমোশনের সময় জানিয়েছিলেন, সিনেমা বানানোর জন্য বিভিন্ন সময়ে অনেকে অনুরোধ করেন তাকে। তবে বরাবরই তা প্রত্যাখ্যান করেছেন। তবে ইদানীং বিষয়টি নিয়ে ভাবছেন। কেট বলেছিলেন, ‘অনেকবার পরিচালনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ইদানীং আমার মনে হচ্ছে, এটা করে অন্য নারী, যারা পরিচালনা করতে চান, তাদের হতাশ করছি। তাদের অনুপ্রাণিত করার জন্যই আমাকে পরিচালনায় আসতে হবে।’

অভিনেত্রী জানিয়েছেন, সিনেমার কারিগরি দিকটা এখন ভালো বোঝেন।  সিনেমা পরিচালনার জন্য তিনি এখন প্রস্তুত।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…

ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান আর নেই

ক্রিস্টোফার নোলানের চাচা জন নোলান শনিবার মারা গেছেন ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান । ব্রিটিশ…
ব্যাটম্যান-‘পার্সন অব ইন্টারেস্ট’ অভিনেতা জন নোলান

হাসপাতালে ভর্তি আশা ভোসলে – অবস্থা সংকটাপন্ন

জরুরি বিভাগের বিশেষ পর্যবেক্ষণে চলছে চিকিৎসা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী…
হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন
0
Share