Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬

সিনেমায় দেখা যেতে পারে সাফা কবিরকে

অভিনেত্রী সাফা কবির | ছবি: ফেসবুক

সুযোগ পেলে এ বছরই বড় পর্দায় কাজ করতে চান বলে আশা ব্যক্ত করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

নাটক, ওটিটি কনটেন্ট এবং জুলাই আন্দোলনের প্রথম সারির প্রতিবাদী হিসেবে গতবছর নানান কাজে ও বিষয়ে ছিলেন আলোচনায়।পুরনো বছরের ধারাবাহিকতায় নতুন বছরটা আরো দারুণভাবে শুরু করতে চান সাফা কবির। গল্পপ্রধান কাজ করতে চান বেশি।

শুধু তাই নয়, কাজ করতে চান সিনেমাতেও। এ বছর সিনেমায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন এ অভিনেত্রী। সাফা কবির বলেন, ‘সিনেমায় আসার ইচ্ছা আমার অনেক আগে থেকেই রয়েছে। কিন্তু সেভাবে ভালো গল্প ও চরিত্র পাইনি।

সিজেএফবি অ্যাওয়ার্ড নিচ্ছেন সাফা কবির | ছবি: ফেসবুক

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময় মনে করি গল্প হচ্ছে আসল হিরো। কিন্তু ইদানিং শক্তিশালী গল্পের দেখা খুব কম পাচ্ছি। তবে আমার হাতে কিছু পছন্দের গল্প রয়েছে, সেগুলো নিয়ে চলতি বছরে হাজির হব।’

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘পরিচালকরা সেভাবে আমাকে নিয়ে চিন্তা করছেন না বা তাদের ডাকও পাচ্ছি না। দর্শকদের মতো আমিও অপেক্ষায় আছি ভালো সিনেমা নিয়ে হাজির হতে। সবকিছু মিলে গেলে এ বছরেই বড় পর্দায় হাজির হব। আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। তাই অভিনয়ের ইচ্ছাটা আরও প্রবল বেড়েছে। সময়ের হাতে ছেড়ে দিলাম সব কিছু। দেখা যাক কি হয়।’  

গেল বছরে ‘টিকিট’ নামে একটি ওটিটি কনটেন্টে সাফাকে দেখা গেছে। এ ছাড়াও ‘সুপার ওয়াইফ’, ‘ফিদা’, ‘অনন্ত প্রেম’, ‘জাদুর শহর’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘ফিল মাই লাভ’, ‘লাভ বাজ’, ‘প্রথম প্রেম’, ‘একটু আধটু প্রেম’ নামে নাটকে তার অভিনয় আলোচনায় আসে। চলতি বছরও গল্পপ্রধান চরিত্রে কাজ করতে চান এ অভিনেত্রী।

উল্লেখ্য, বছর শেষে তার হাতে ওঠে সেরা অভিনেত্রীর পুরস্কার। আলোক হাসানের পরিচালনায় ‘পারুল’ নাটকের জন্য ‘বেস্ট ক্রিটিকস অ্যাক্টর’ হিসাবে বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবি অ্যাওয়ার্ড পান সাফা কবির।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন

অভিনেত্রী নওবা তাহিয়া এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশের ছোট পর্দার উঠতি অভিনেত্রী নওবা তাহিয়া। বুধবার…
তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া

এপস্টেইন ফাইলে বলিউড তারকা অনুরাগ কাশ্যপের নাম

এপস্টেইন ফাইলে অনুরাগ কাশ্যপ পৃথিবীজুড়ে চলছে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি নিয়ে আলোচনা।…
এপস্টেইন ফাইলে আসলো বলিউড তারকা

পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন

সন্তানের জন্য দোয়া চাইলেন অভিনেতা জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ।…
পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন

‘এপস্টিন ফাইল’ নিয়ে জয়া আহসান যা জানালেন

এপস্টিন ফাইলের লাখ লাখ নথি নিয়ে আলোচনা অভিনেত্রী জয়া আহসান সব সময়ই ভিন্ন ধরনের চরিত্র বেছে নিয়ে নিজেকে…
‘এপস্টিন ফাইল’ নিয়ে জয়া আহসান যা জানালেন
0
Share