Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সিনেমাতে ফেইল- পড়ালেখায় পাশ টুইংকেল খান্না

অক্ষয় কুমার ও টুইংকেল খান্না । ছবি: ফেসবুক

বলিউডের স্টারকিড টুইংকেল খান্না রূপালি পর্দায় চরমভাবে ব্যর্থ হয়েছেন। তার স্বামী- অপর তারকা অক্ষয় কুমারও কপিল শর্মা শোতে বলেন, “টুইংকেল সিনেমা একদমই পছন্দ করে না। কারণ তার একটা বাদে কোন সিনেমা ব্যবসা সফল ছিলনা।”

তখন অক্ষয় মজা করে বললেও এখন গর্ব নিয়েই স্ত্রীর অর্জনের কথা বলছেন। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে দুই বছরের মাস্টার্স কোর্স শেষ করা স্ত্রীকে নিয়ে তার ভালো লাগার শেষ নেই। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে বলেন, “দুই বছর আগে টুইংকেল যখন আমাকে বলে যে ও আবার পড়ালেখা স্টার্ট করতে চায়, আমি নিজেও অবাক ছিলাম! আমাকে, আমাদের সন্তান, সংসার সব সামলে আবার পড়ালেখা করার জন্য টিনা তোমাকে অভিনন্দন।”

টুইংকেল খান্নার ডাক নাম টিনা ডেকেই ভালোবেসে অক্ষয় জানালেন, স্ত্রী তার কাছে সুপার ওম্যান। অক্ষয় স্বভাবসুলভ মজা করে বলেন, “আমিও যদি আজকে একটু পড়ালেখা করতাম, তোমার জন্য সুন্দর করে লিখতে পারতাম। আমি তোমাকে নিয়ে গর্বিত।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share