Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২০, ২০২৬

সিনেপ্লেক্স থেকে ছবি তুলে নেওয়ার কারণ জানালেন নির্মাতা

যথাযথ প্রচার প্রচারণা চালিয়ে ৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘শ্যামাকাব্য’ তবে মাত্র দু’দিনেই শটার সিনেপ্লেক্স থেকে ছবি নামিয়ে ফেলেন নির্মাতা বদরুল আনাম সৌদ। ভিডিও বার্তায় জানালেন সেই কারণ।

সিনেমা হল থেকে নামিয়ে নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে নির্মাতা বলেন, ‘আমি কিছুটা অসম্মানিত বোধ করেছি। মুক্তির পূর্ব থেকে গতকাল পর্যন্ত আমাকে বারবার বলা হচ্ছিল, ছবি না চললে নামিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমি জানি। ছবি না চললে তো নামিয়ে দেবেন, এটাই স্বাভাবিক। এর বাইরে কোনো গল্পই নেই। পৃথিবীজুড়ে এটিই স্বাভাবিক, ছবি না চললে নামিয়ে দেওয়া হবে। কিন্তু এটা আমাকে প্রতিবার মনে করিয়ে দিতে হবে না। প্লিজ।’

সিনেমাটি না চললে নামিয়ে নেওয়া হবে, সিনেপ্লেক্সের পক্ষ থেকে বারবার এমন হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল দাবি করে সৌদ আরও বলেন, ‘ওদের এত প্রয়োজন নেই কাউকে, সবাই তো ওদের কাছে ধর্না দেয়। আমার মনে হয় না অন্য কেউ স্টার সিনেপ্লেক্স থেকে তিন দিনের মাথায় নিজ দায়িত্বে ছবি তুলে নিয়েছে। ওরা যে মানসিক নির্যাতনটা করে থাকে, সেটা থেকে বের হতে চেয়েছি। সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি।’

এছাড়াও সোশ্যাল মিডিয়া পোস্টে সিনেপ্লেক্সের হিসেবের গড়মিল নিয়ে বেশকিছু অভিযোগ এনেছেন নির্মাতা বদরুল আনাম সৌদ।

উল্লেখ্য, সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামাকাব্য’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ, সেতুসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

যত ক্ষতিই হোক ফিলিস্তিনের পাশে থাকবেন হাভিয়ের বারদেম  

হাভিয়ের বারদেম হলিউডে ফিলিস্তিন প্রসঙ্গে সরব হওয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। তবে সেই…
হাভিয়ের বারদেম

নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

কত টাকার মালিক বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা ।  ৫২…
নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

‘বনলতা সেন’ সিনেমার নির্মাতা ও সহ-প্রযোজকের দ্বন্দ্ব   

সিনেমা বনলতা সেন আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বনলতা সেন’। এর আগে কয়েক দফা পিছানো হয়েছিলো সিনেমাটির মুক্তি।…
বনলতা সেন
0
Share