Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

‘সিনপাট’ নিয়ে আসছেন তাওকীর

’সিনপাট’ সিরিজের পোস্টার । ছবি: চরকি

২০২২ সাল। হঠাৎ করে বাংলা ভাষার দর্শকদের চক্ষু চড়কগাছ করে সামনে আসলো একটা সিরিজ। নাম ‘শাটিকাপ’ একেবারে নতুন লোকেশন, কোনো পরিচিত আর্টিস্ট নেই, পরিচালকের নামও কেউ জানে না। কিন্তু স্ক্রিনের উপর থেকে এক মুহুর্তের জন্যেও চোখ সরানো যাচ্ছে না।

টান টান উত্তেজনার ‘শাটিকাপ’ দেশ বিদেশের দর্শকদের নড়ে চড়ে বসতে বাধ্য করলো। কে বানালো? কে বানালো? প্রথমবারের মতো সবার সামনে আসলো মোহাম্মদ তাওকীর ইসলাম। যিনি শাটিকাপ-এর লেখক ও পরিচালক। আশেপাশের বন্ধুদের নিয়ে বানিয়ে ফেলেছে ৭ পর্বের এই সিরিজ। এরপর থেকেই তার পরবর্তী কাজের জন্য অপেক্ষা করে আছে দর্শক আর সমালোচকরা। দুই বছর পর রাজশাহীর সেই তাওকীর আবার ফিরছেন নতুন আরেক সিরিজ নিয়ে। নাম ‘সিনপাট’।

চরকি-তে ১১ জানুয়ারি আসতে যাচ্ছে রাজশাহীর সেই লোকাল ও র ট্যালেন্টদের নিয়ে নির্মিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিনপাট’।

সিরিজের নাম কেনো ‘সিনপাট’ এমন প্রশ্নের উত্তর পরিচালক তাওকীর ইসলাম নিজেই দেন। তিনি বলেন, “সিরিজের নাম আসলে কি হবে এটা নিয়ে অনেক ভেবেছি আমরা। বহু নাম প্রাথমিকভাবে মাথায় ছিল। হুট করে একদিন সিনপাট নামটা সামনে আসে। এটা মূলত আমাদের প্রটাগোনিস্ট সোহেল ভাইয়ের কাছ থেকে এসছে। এই শব্দটা পাবনার নগরবাড়ীর লোকাল একটা শব্দ। যেটা আমাদের কাজকে রিফলেক্ট করে।”

‘সিনপাট’-এও লোকাল সব অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করেছেন তাওকীর। কী কী সুবিধা আর অসুবিধা হয়েছে কাজ করতে গিয়ে জানতে চাইলে তিনি বলেন, “নতুন মানুষদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা বাচ্চাকাল থেকেই। নতুন মানুষদের নিয়ে কাজ করলে নতুন টেকনিক শেখা যায়। আবার নতুন অভিজ্ঞতাও হয়। এছাড়া আমাদের এবারের মূল কাস্ট যিনি তিনি একদমই নতুন। তাকে শেইপে নিয়ে আসতে কিছুটা সময় লেগেছে৷”

“‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ দুটো দুই কাজ। তাই দুটোই আলাদা হবে। আর মূল যে জায়গায় আলাদা সেটি দর্শকরাই বলে দিবে।”- বলেন পরিচালক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share