Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

সিদ্দিক জেলে, নতুন প্রেমে তার সাবেক স্ত্রী মারিয়া মিম!       

সম্প্রতি সাবেক স্বামী ও অভিনেতা সিদ্দিকুরকে নিয়ে প্রশ্নের কারণে নেটিজেনদের ওপর চটেছিলেন মডেল মারিয়া মিম। এবার দিলেন নতুন খবর। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায়, এক যুবকের কোমর ধরে সামনে থাকা আয়নায় ছবি তোলার চেষ্টা করছেন মারিয়া মিম। মিম জানালেন ছবির ব্যক্তি তার ভালোবাসার মানুষ।

২০১২ সালে সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের।

মিমই করেছিলেন বিচ্ছেদের আবেদন। শোনা যায়, মিম শোবিজে কাজ করতে চান। কিন্তু সিদ্দিক তাতে রাজী না। আর এ জন্য ডিভোর্সের সিদ্ধান্ত নেন মিম। তবে মিমের দাবি—সিদ্দিক তাকে মানসিক নির্যাতনও করেছে।

এদিকে সিদ্দিকের গণপিটুনী খাওয়া ও জেলে থাকা নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তার সাবেক স্ত্রী মারিয়া মিম।

কয়েক দিন আগে দুবাই চেক ইন দিয়ে মারিয়া মিম একটি পোস্ট করেন। যেখানে তাকে দেখা যাচ্ছে বেশ ফুর্তি মুডে শিশা খেয়ে খেয়ে ধোঁয়া ছাড়ছেন। ওই পোস্টে এক নেটিজেন প্রশ্ন করেন, ‘সিদ্দিক জেলে তুমি কি খুশি?’ এই প্রশ্নে মেজাজ হারান মারিয়া মিম। তিনি উত্তর দেন, ‘বাঙালিরা আসলেই কাঙালি, এক বা* নিয়ে পড়ে থাকে এ জন্য তারা সব সময় ফকিন্নি’।

এর পরের উত্তরে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন মারিয়া মিম। নেটিজেনরা অশালীন বাক্য ব্যবহার করলে তিনিও অশালীন বাক্য ব্যবহার শুরু করেন।

এক প্রশ্নের জবাবে মারিয়া মিম বলেন, ‘তোমাদের বোঝা উচিত যে ডিভোর্সের ৫-৬ বছর পরেও কেউ জামাই থাকে না’।

এর দুই দিন পরেই জানান দিলেন তিনি সম্পর্কে জড়িয়েছেন। ওই ভিডিও দিয়ে যুবকের মুখ স্টিকার দিয়ে ঢেকে দিয়েছেন। ফলে তার সঙ্গে টি-শার্ট পরিহিত যুবক কে সেটা বোঝা যায়নি। তবে ক্যাপশনে লিখেছেন ‘মাই লাভ’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share