Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

সালমানের কারণে ‘আলিয়া’ থেকে ‘কিয়ারা’

কিয়ারা আদভানি

কিয়ারার নামও কিন্তু কিয়ারা নয়! তাহলে তার নাম কী? আর কেনই বা এই নামের বদল? সেই গল্পের কাটছাট ঘুরছে এখন নেটদুনিয়ায়। জানা গেল, বলিউডে পদার্পণের  আগে নিজের নাম বদলেছিলেন কিয়ারা আদভানি।

কিন্তু কেন? ‘কবীর সিং’ খ্যাত নায়িকার  আসল নাম আলিয়া আদভানি।  তার  অভিষেকের দুই বছর আগেই ২০১২ সালে  ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এর মাধ্যমে বলিউডে তারকাখ্যাতি  পেয়েছিলেন আলিয়া ভাট।

বলিউডে  একই নামের দুই অভিনেত্রী থাকলে দর্শক তা  মেনে নিতে পারবে না বলে তখন তাকে নাম বদলের পরামর্শ দেন সালমান খান।

আসলে কিয়ারার  মা ও সালমান খান শৈশবের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাই নায়িকার ক্যারিয়ারের জন্য নাম বদলের  পরামর্শটি দেন  ভাইজান। এখন তার পরিবারের সকল সদস্যও তাকে কিয়ারা বলেই ডাকে।

এদিকে ‘কিয়ারা’  নামের পিছনে রয়েছে অন্য একটি মজার তথ্য। তিনি নিজেই একবার গণমাধ্যমে জানিয়েছিলেন,  ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘আনজানা আনজানি’ ছবির মুখ্য অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রের নাম অনুসারে নিজের পর্দার নাম ‘কিয়ারা’ রেখে দিয়েছিলেন তিনি।

২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কিয়ারা। এর পর একের পর এক ব্যবাসাসফল ছবি উপহার দেওয়ার  মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন  তিনি। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share