Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১, ২০২৬

সালমানের অনুসরণ করে বাংলাদেশ নিয়ে শাহরুখের পোস্ট

সালমান ও শাহরুখের পোস্ট

সালমানকে অনুসরণ করে বাংলাদেশকে নিয়ে পোস্ট করলেন শাহরুখ খান। অনুরাগীদের ভালোবাসা দেখে আবেগের তাড়নায় কাজটি করেছেন অভিনেতা।

বাংলাদেশে ২৫ আগস্ট মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত হিন্দি সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’। ছবিটির মুক্তি উপলক্ষে ২৫ আগস্ট ১১ টায়  ফেসবুকে পোস্টও করেন অভিনেতা।

সালমানের পোস্ট করার ঠিক একদিন পর ২৬ আগস্ট বেলা ১১ টায়  টুইটারে বাংলাদেশি ভক্তদের জন্য টুইট করেন শাহরুখ।

 ২৬ আগস্ট শাহরুখ খানের ‘আস্ক এসআরকে’ সেশনে ‘বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জাওয়ান’ ব্যানার হাতে ছবি তুলে অভিনেতার উদ্দেশ্যে টুইটারে পোস্ট করেন বাংলাদেশের  এক শাহরুখ ভক্ত। টুইটটিতে ফাহিম আজিজ নামের শাহরুখের সেই বাংলাদেশী অনুরাগী লেখেন, ‘‘জাওয়ান’ সিনেমার জন্য ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ এর ভক্তরা একটা ইভেন্ট আয়োজন করেছে এবং সেটা ঘিরে আছে বিভিন্ন গণমাধ্যম। বাংলাদেশ আপনাকে একই পরিমাণ (ভারতের মত) ভালোবাসে।’

আসলে ২৫ আগস্ট বিকেলে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিনিউটি ভারতের সঙ্গে একই দিনে ‘জওয়ান’ সিনেমার মুক্তির দাবিতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। আয়োজনটির ছবিই শাহরুখের উদ্দেশ্যে টুইট করেন তার  বাংলাদেশি ভক্ত।

 পোস্টটি শেয়ার করে শাহরুখ ভক্তদের ভালোবাসার জন্য তাদের ধন্যবাদও জানান অভিনেতা।  তবে খোদ অভিনেতার কাছ থেকে জবাব পেয়ে বরাবরই খুশি হয়েছেন তার অনুরাগীরা।  

 ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী  শাহরুখের ‘জওয়ান’ সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে । অ্যাটলি কুমার পরিচালিত ছবিটিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন নয়নতারা, দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবুর মত তারকারা।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফারুকী ‘শনিবার বিকেল’ মুক্তি না দেয়ার যে ব্যাখ্যা দিলেন

মোস্তফা সরওয়ার ফারুকী নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত সিনেমা শনিবার বিকেল নিয়ে গত কয়েকবছর ধরে চলছে…
ফারুকী ‘শনিবার বিকেল’ মুক্তি

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

পাল্টাপাল্টি পোস্ট, পরকীয়ার গুঞ্জন নেপথ্যে কী অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা । ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা…
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

থালাপতি বিজয়ের দাম্পত্য জীবনে ভাঙন

থালাপতির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দাম্পত্য জীবনে ভাঙন…
থালাপতি বিজয়ের দাম্পত্য জীবনে ভাঙন

বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?

উদয়পুরে বিলাসবহুল রিসোর্টে বিয়ে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে রাজস্থানের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজয়…
বিজয়-রাশমিকার বিয়েতে খরচ কত?
0
Share