Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

সামরিক প্রশিক্ষণের জন্য চুল কাটলেন বিটিএস তারকা ভি

বিটিএস তারকা ভি ও তার পোস্ট করা চুল । ছবি: সংগৃহীত

মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলের ছবি শেয়ার করে ভক্তদের মনে নানান প্রশ্নের সৃষ্টি করেছেন বিটিএস তারকা ভি ওরফে কিম তেহিউং। যদিও ধারণা করা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সেবায় যোগদানের প্রস্তুতি হিসেবে চুল কাটতে হয়েছে এই সংগীতশিল্পীকে।

সম্প্রতি ভি তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন চুলের সেই ছবি। এতে ভক্তদের মাঝে দেখা যাচ্ছে দুই ধরনের প্রতিক্রিয়া। একপক্ষ উচ্ছ্বসিত নতুন রূপে প্রিয় তারকাকে দেখতে পারবে বলে। আর আরেক পক্ষ প্রকাশ করেছেন হতাশা। কারণ তারা আগের লুকেই দেখতে পছন্দ করেন তাদের প্রিয় তারকাকে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে সেদেশের ১৮ থেকে ২৮ বছর বয়সী যুবকদের জন্য ২ বছরের জন্য সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। ফলশ্রুতিতে, ভি-কেও যেতে হবে এই প্রশিক্ষণ নিতে। এর আগে বিটিএস সদস্যদের এই ব্যাপারে ছাড় দেওয়া হলেও কিছুদিন আগেই ঘোষণা আসে এই ব্যান্ডদলের একে একে সবাই সামরিক বাহিনীতে যোগদান করবেন। ঘোষণাটির বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ হিসেবে ২২ নভেম্বর একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ব্যান্ড সদস্য আরএম, জিমিন, ভি এবং জাংকুকের বাধ্যতামূলক সামরিক সেবায় তালিকাভুক্তি প্রক্রিয়ার আরম্ভ ঘোষণা করা হয়।

পরবর্তীতে জাংকুক নিশ্চিত করেন তার সামরিক প্রশিক্ষণে যোগদানের বিষয়টি। আর এবার চুল কাটার ছবি দেখে সবাই ইঙ্গিত পেলেন ভি-ও নিয়েছেন তার প্রশিক্ষণের জন্য প্রস্তুতি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share