Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

সাত বছর পর মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’

২০১৭ সালে সরকারি অনুদান পেয়েছিল ‘দায়মুক্তি’ সিনেমা। অনুদান পাওয়ার পর এক বছরের মধ্যে সিনেমা মুক্তি দেওয়ার নির্দেশনা থাকলেও ৭ বছর পর আলোর মুখ দেখছে সিনেমা ‘দায়মুক্তি’। আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন সিনেমাটির সহপ্রযোজক জসিম উদ্দিন।    

বৃদ্ধাশ্রমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে দায়মুক্তি। নির্মাতা বদিউল আলম খোকন।

দায়মুক্তি নিয়ে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘জন্মদাতা মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কী, সেই গল্পটাই তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার’।

সাইমন সাদিক ও সুম্মি রহমান। ছবি: ফেসবুক

অভিনেতা আবুল হায়াত সিনেমা প্রসঙ্গে বলেন, ‘প্রযোজক ও পরিচালকের আগ্রহের কারণেই এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি।’

জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান বলেন, ‘গল্পনির্ভর সিনেমা দায়মুক্তি। সবাই মিলেই চেষ্টা করেছেন একটি ভালো কাজ উপহার দেওয়ার। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শকের আগ্রহ আর ভালো লাগার ওপর নির্ভর করছে।‘

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। আরও আছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share