Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সাক্ষ্য দিতে আদালতে পরীমণি

সাক্ষ্য দিতে আদালতে পরীমণি | ছবি: ফেসবুক

রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে চিত্রনায়িকা পরীমণি হাজির হন আদালতে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হন তিনি।

মূলত ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহানা হক সিদ্দিকার আদালতে ২২ সেপ্টেম্বর পরীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা ছিল।

আদালতে পরীমণি | ছবি: গুগল

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন, ও অমির নাম উল্লেখ করে এবং চার জনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা দায়ের করেছিলেন পরীমণি। সেই মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন।

মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলাটিতে অভিযোগ গঠনের মাধ্যমে ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত। এরপর একই বছরের ২৯ নভেম্বর পরীমণির আংশিক জবানবন্দির মধ্যে দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share