Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

সাইফ-কারিনা পুত্রের ন্যানির মাসিক বেতন কত?

ললিতার সাথে তৈমুর । ছবি: মিড ডে

বলিউডের স্টার কিডদের নিয়ে ভক্ত ও অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। তারকাদের সাথে তাদের বাচ্চাদের এক ঝলক দেখার জন্য ব্যাকুল হয়ে থাকেন অনেকেই। চোখ রাখেন সোশ্যাল মিডিয়ায় পাপারাজ্জিদের পাতায় পাতায়। আর চোখ রাখতে গিয়েই স্টার কিডদের সাথে নজরে আসেন আরও একজন। তিনি হলেন ন্যানি, তথা শিশু পরিচর্যাকারিণী।

স্টার কিডদের ন্যানিদের মাঝে সুপরিচিত একজনের নাম ললিতা ডি’সিলভার। তিনি হচ্ছেন বলিউডের পাওয়ার কাপল সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের বড় ছেলে তৈমুর আলী খানের ন্যানি।

ছোটবেলা থেকেই নবাব বংশের তৈমুর ছিল পাপারাজ্জিদের প্রিয়। তার দিকে যেমন পাপারাজ্জিরা তাক করে রাখতেন ক্যামেরা, সে-ও সাদরে গ্রহণ করতেন তাদের। কখনও মুচকি হাসতেন, কখনও আবার আনমনেই হাত নেড়ে সম্বোধন করতো। ছবি শিকারিরাও এক মুহূর্ত দেরি না করে ফ্রেমবন্দী করতেন সেই মুহূর্ত। আর ছবি ও ভিডিওগুলোও মুহূর্তে হয়ে যেত ভাইরাল।

কয়েক বছর আগে তৈমুর আলী খান । ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

ঐ মুহূর্তগুলোতে তৈমুরকে যিনি কোলে করে আগলে রাখতেন, তিনি-ই ললিতা। সাইফ-কারিনার বড় ছেলের বদৌলতে রাতারাতি আলোচনায় চলে আসেন এ ন্যানি।

ললিতার সাথে তৈমুর । ছবি: বলিউড শাদিস

সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাজির হতে দেখা যায় ললিতাকে। যেখানে তিনি কথা বলেছেন নবাব পরিবারে তার কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে নানান বিষয় নিয়ে। এমনকি ললিতার মাসিক বেতন কত তা-ও উঠে আসে সেই আলোচনায়। আর তখন থেকেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।

প্রসঙ্গক্রমে ললিতা নিজেই জানান, তার মাসিক বেতন আড়াই লাখ টাকা!

একই সাক্ষাৎকার থেকে আরও জানা যায়, ললিতা যে কেবল তৈমুরের ন্যানি হিসেবে কাজ করেন তা নয়, বহু বছর আগে তার কাছেই বড় হয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলেমেয়েরা। এছাড়া নবাব পরিবারে তৈমুর ছাড়াও সাইফ- কারিনার ছোট ছেলে জেহ-র দেখভালের দায়িত্বও ললিতারই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share