Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

সর্বকালের সর্বশ্রেষ্ঠ থালাপতি বিজয়

‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

আসছে থালাপতি বিজয়ের ৬৮ তম সিনেমা। ভেঙ্কট প্রভু পরিচালিত সিনেমাটির নাম ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’।

এক পোস্টারে দুইজন বিজয়। তাও আবার দুইজনই পরে আছেন ইউনিফর্ম। পিছনে উড়ছে ফাইটার প্লেন। পোস্টারে ইংরেজিতে লেখা, “আলো অন্ধকারকে গ্রাস করতে পারে কিন্তু অন্ধকার আলোকে গ্রাস করতে পারে না।” সব মিলিয়ে ফার্স্ট লুক সামনে আসতেই ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। পোস্টার দেখে ধারণা করা হচ্ছে, সিনেমায় থালাপতি বিজয়কে দেখা যাবে দ্বৈত ভূমিকায়।

‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ প্রযোজনা করছেন অর্চনা কালপাথি। সিনেমার পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, “আমাদের থালাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।”

ইন্ডিয়া টুডের তথ্যানুযায়ী, ব্যাংককে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমার প্রথম শিডিউলের অনেক গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং। বিজয় ছাড়াও এতে আরও অভিনয় করছেন মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবুর মত অভিনয়শিল্পীরা।

প্রসঙ্গত, থালাপতি বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’ সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফুটবলের পাশাপাশি সিনেমায়ও এগিয়ে স্পেন- দেখে নিন ৫টি সিনেমা

কান ও অস্কার মনোনীত সিনেমা ফুটবলের ইতিহাসে স্পেন একমাত্র দল যারা একটানা তিনটি প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্ট…
স্পেন ফুটবল সিনেমা
0
Share