Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

সম্পদ নিয়ে কথা বলা পছন্দ না সেলেনার

সেলেনা গোমেজ | ছবি: গুগল

কম বয়সেই বিলিয়নিয়ার হয়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। গড়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম কনিষ্ঠ নারী বিলিয়নিয়ার হিসেবে রেকর্ড। তবে নিজের সম্পদ নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এই পপ তারকা।

ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথমবারের মতো বিলিয়নিয়ারের তালিকায় নাম উঠার পর সেলেনার সম্পত্তির পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। তবে নিজের সম্পদ নিয়ে কথা বলার বিষয়টিকে ‘অরুচিকর’ বলে মনে হয় তার।

সম্প্রতি সেলেনা আলোচিত হচ্ছেন ‘এমিলিয়া পেরেজ’-কে ঘিরে। স্প্যানিশ ভাষার মিউজিক্যাল ক্রাইম কমেডি সিনেমাটিতে জেসি দেল মন্টে চরিত্রে অভিনয় করেছেন তিনি। এদিকে ৬২তম নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালেও জায়গা পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি। এর সুবাদে সিনেমাটির প্রিমিয়ার উপলক্ষে ৩০ সেপ্টেম্বর উৎসবে হাজির হয়ে রেড কার্পেটে হেঁটেছেন সেলেনা।

সেলেনা গোমেজ | ছবি: গুগল

অনুষ্ঠানটির এক ফাঁকে এন্টারটেইনমেন্ট টুনাইটের পক্ষ থেকে সেলেনার কাছে বিলিয়নিয়ার হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি, অর্থ সম্পদ নিয়ে কথা বলা অরুচিকর।’ তিনি যোগ করেন, ‘এ কৃতিত্ব আমি তাদের দিতে চাই, যারা পণ্য কেনেন। তারাই আমার স্বপ্নকে সত্যি করে তুলেছেন। তাই আমি সত্যিই সম্মানিত।’

সেলেনা গোমেজ মূলত এমন বিপুল সম্পত্তির মালিক হয়েছেন প্রধানত তার প্রসাধনী ব্যবসা ‘রেয়ার বিউটি’র মাধ্যমে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ব্যবসাটি শুরু করেছিলেন তিনি। ফলশ্রুতিতে, সেলেনার সম্পত্তির ৮০ শতাংশের বেশি অর্থ এসেছে রেয়ার বিউটির লভ্যাংশ থেকে। আর বাকি অর্থ তিনি আয় করেছেন সংগীত সফর, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ, অ্যালবাম, রিয়েল এস্টেটে বিনিয়োগ ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম ওয়ান্ডারমিলের মাধ্যমে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share