Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

সন্তান ধারণের কষ্টের কথা জানালেন রাধিকা

রাধিকা আপ্তে | ছবি: হিন্দুস্তান টাইমস

বিয়ের বারো বছর পর মা হতে চলেছেন রাধিকা আপ্তে। ভারতীয় এই অভিনেত্রী নিজের অভিনয় গুণের কারণে বেশ জনপ্রিয়। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্ম দর্শকপ্রিয়তা পাওয়ার পর থেকে তার স্টারডম আরও বেড়ে যায়। সম্প্রতি তিনি তার বেবিবাম্পের ছবি প্রকাশ করেছেন এবং বলেছেন- মা হওয়া আসলেই কষ্টের।

রাধিকার স্বামী ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেল। ২০১১ সালে তিনি বিয়ে করেন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি কখনো মা হতেই চাননি। বরং বিস্মিত হয়েছিলেন মা হওয়ার খবর পাওয়ায়। তিনি ও তার স্বামী বাচ্চা পালনের ক্ষেত্রে কিছুই জানেন না বলে হাসির ছলে বলেছিলেন এই কথা।

তবে প্রাথমিক পর্যায়ে তিনি বেশ কষ্টও করেছেন। পেট ফুলে ওঠা, কোষ্ঠকাঠিন্য নিয়ে প্রথম ১৩ সপ্তাহ ভীষণ ভুগেছেন রাধিকা। বমি বমি ভাবের জন্য কষ্টও হয়েছে। তিনি বলেন, মা হওয়া আনন্দের এটা সবাই জানে। কিন্তু কষ্ট নিয়ে কেউ কখনো বলে না। তার মতে- দুটোই বলার প্রয়োজন।

উল্লেখ্য, অন্তঃসত্ত্বা অবস্থায় ‘সিস্টার মিডনাইট’ ছবির প্রদর্শনীতে উপস্থিত হওয়ার পর থেকে তার মা হওয়ার খবর সবাই জানতে পেরেছেন। লন্ডনের এক চলচ্চিত্র উৎসবে এই প্রদর্শনী হয়। এরপর মা হওয়া নিয়ে তিনি গণমাধ্যমে কথা বলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

জরুরি বিভাগের বিশেষ পর্যবেক্ষণে চলছে চিকিৎসা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী…
হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে সংগীতশিল্পীরা বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন ।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অনন্ত জলিল পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা জুটি । দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায়…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অনন্ত-বর্ষা জুটি
0
Share