Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

সন্তানদের সাথে শাকিব, ফের বুবলীকে আক্রমণ অপুর

ভার্চুয়াল যুদ্ধ লেগে গেছে আবারো। শাকিব খানকে ঘিরে তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল যুদ্ধ। মঙ্গলবার ২৭ মে দুপুরে শবনম বুবলী ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টের বিপরীতে কিছুক্ষণ পর পোস্ট দিয়েছেন অপু বিশ্বাসও।

শবনম বুবলীর পোস্টে দেখা যায়, শাকিব খান তার ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। আদরে করছেন সন্তানকে।

শাকিব ও শেহজাদের বেশকিছু ছবি শেয়ার করে বুবলী সেই পোস্টের ক্যাপশনে লিখেন, ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয়, এবং ভালোবাসা কখনও শেষ হয় না’।

বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সোশ্যালে শেয়ার করেন।

সেই ছবিগুলোর ক্যাপশনে খানিকটা খোঁচা মেরে অপু লিখেন, ‘বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে’।

প্রশংসার পাশাপাশি অপুর পোস্টে সমালোচনা করতে ছাড়েননি নেটিজেনরা। একজন লিখেছেন, ‘একই দিনে দুই গ্রুপের পোস্ট কম্পিটিশন’। আরেকজন লিখেন, ‘আপু এতো লেট করলেন কেন!’ আবার অনেকে নেটিজেনই অপু ও বুবলীর ভার্চুয়াল বেশ বিরক্তও।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share