Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২২, ২০২৬

সকাল সকাল শিক্ষার্থীদের একরাশ ভালোবাসা পেলেন পরী

পরীমণি | ছবি: ফেসবুক

নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্তমানে বরিশাল নিজের গ্রামের বাড়িতে অবস্থান করছেন চিত্রনায়িকা পরীমণি। আর সেখানেই মন ভালো করার একটি মুহুর্ত ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন তিনি।

২৬ নভেম্বর, মঙ্গলবার শীতের আবহে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। যেখানে দেখা যাচ্ছে স্কুলগামী শিক্ষার্থীরা বাড়ির উঠানে ভিড় জমিয়েছে। প্রিয় নায়িকাকে এক নজর দেখার জন্য তারা স্কুল থেকে ছুটে এসেছেন। পরীমণি তাদেরকে মজার ছলে বলছেন, তোমাদের টিচারকে নালিশ করব, তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি?

চিত্রনায়িকা পরীমণির ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

তারপর তাদেরকে বিকেলে আসার কথা বলেন অভিনেত্রী। তার কথাই বিকেলে আবারও চলে আসে তারা। সবার সঙ্গে একে একে সেলফি তুলতে দেখা যায় পরীমণিকে। ছবি তোলার পর্ব শেষ হলে পরীমণির ছেলে সবাইকে হাত তুলে বিদায়ও জানায়।

এত ভালোবাসায় ভরপুর ভিডিওর ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া।’

প্রসঙ্গত, বিগত দিন গুলোতে বেশ কঠিন সময় পাড় করছেন চিত্রনায়িকা পরীমণি। অভিনেত্রী প্রথম প্রাক্তন স্বামীর পর তার সিনেমা ক্যারিয়ারের প্রথম নির্মাতা শাহ আলম মণ্ডলকেও হারিয়েছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চাঁদরাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী চিরবিদায় নিলেন

ফরহাদ রেজা চাঁদরাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও মেকআপ আর্টিস্ট ফরহাদ রেজা চিরবিদায় নিয়েছেন। তিনি…
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী
0
Share