Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সংকটে অভিনেত্রী সীমানা, আবেগঘন পোস্ট দীপার

অভিনেত্রী রিশতা লাবনী সীমানা ও অভিনেত্রী দীপা খন্দকার। ছবি: ফেসবুক

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। এমন অবস্থায় তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রীর দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী দীপা খন্দকার।

দীপা খন্দকারের ফেসবুক পোস্ট | ছবি: ফেসবুক

৩১ মে নিজের ফেসবুকে অভিনেত্রী সীমানাকে নিয়ে প্রথম আলোর একটি খবর শেয়ার করে দীর্ঘ  আবেগঘন একটি স্ট্যাটাসে দীপা লেখেন, ‘মানুষ জীবনে একটু আরাম, একটু মানসিক শান্তি, একটু ভালোবাসা, প্রিয় মানুষের কাছ থেকে একটু যত্ন চায়। বাবা মায়ের আদরের সন্তান বড় হয়ে যখন নিজে জীবনযাপন করা শুরু করে তখন সবার ভাগ্য তো আর সহায় হয় না। ভালোবাসার মানুষ যখন অচেনা শত্রুর মতো আচরণ করে, মানসিকভাবে তিলে তিলে মেরে ফেলে তখন সীমানার মতো এমন একটা ঘুম দিতে খুব ইচ্ছা করে।’

অভিনেত্রী দীপা খন্দকার ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানা ( বাম থেকে ) | ছবি: ফেসবুক

দীপা আরও লিখেছেন, ‘কিন্তু জীবন এতটাই নির্মম, এই ঘুম দেওয়ার অধিকারও নাই। অধিকার তুমি হারিয়েছ, যেদিন তুমি মা হয়েছ। এখন তো আর ঘুমালে চলবে না। উঠে দৌড়াতে হবে রেসের ঘোড়ার মতো! না হলে মরে গিয়েও মনে হবে দায়িত্ব তো শেষ করলাম না। যাওয়ার অধিকার কে দিল? ওয়াক আপ অ্যান্ড ফাইট মাই ডার্লিং।’

উল্লেখ্য, অভিনেত্রী সীমানা ১০ দিন ধরে হাসপাতালের বিছানায় শয্যাশয়ী। তবে জ্ঞান ফিরবে কখন বা কবে, তা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। ইতোমধ্যে একটি অস্ত্রোপচারও হয়েছে। এ অবস্থায় ছেলে আকাইদ সাজ্জাদ বারবার জানতে চাইছে মা কেন চোখ খুলছে না, কেন কথা বলছে না? অভিনেত্রীর বাবা-ভাই অসহায়ের মত সকলের কাছে দোয়া চেয়েছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share