Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

শুটিং করতে গিয়ে আহত ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমি | ছবি: টাইমস অব ইন্ডিয়া

৮ অক্টোবর ‘জি ২’ ছবির একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।

ভারতীয় গণমাধ্যম গুলোর খবরে, হায়দরাবাদে চলছিল ইমরান হাশমির ‘জি ২’ সিনেমার শুটিং। একটি অ্যাকশন দৃশ্যের শুট চলাকালে ঘটে এই দুর্ঘটনা।

অভিনেতার বিজনেস অ্যাসোসিয়েট সানি খান্না জানিয়েছেন, ‘হাশমির গলায় মারাত্মক জখম হয়েছে। তড়িঘড়ি করে নেওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

এখন অবশ্য শঙ্কামুক্ত হাশমি। দুর্ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইমরান হাশমি ঘোষণা করেছিলেন এই ছবির। পাশাপাশি শেয়ার করেছিলেন ফার্স্টলুক পোস্টার। ক্যাপশনে লিখেছিলেন, ‘বৃহত্তম গুপ্তচর ফ্র্যাঞ্চাইজি একটি ব্লকবাস্টার সংযোজন পেয়েছে। বোর্ডিং মিশন #জি২। শুটিং চলছে।’

উল্লেখ্য, ‘জি ২’ সিনেমাটি পরিচালনা করছেন আদিভি শেশে। যা এই নির্মাতার ব্লকবাস্টার হিট তেলুগু ছবি ‘গুদাচারি’র সিকুয়েল। এতে হাশমি ছাড়াও রয়েছেন শোভিতা ধুলিপালা, জগপতি বাবু প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share