Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২২, ২০২৬

শিল্পকলার মহাপরিচালক হলেন সৈয়দ জামিল আহমেদ

নিচ্ছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ | ছবি: ফেসবুক

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নিচ্ছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। ৯ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রসাশন মন্ত্রণালয়ের উপসচিব এটিএম শরিফুল আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯-এর ধারা ৯(২) অনুযায়ী সৈয়দ জামিল আহমেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, ১৯৫৫ সালের ৭ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন সৈয়দ জামিল আহমেদ। মাত্র ষোল বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। ড. সৈয়দ জামিল আহমেদ ৭০টির বেশি মঞ্চ প্রযোজনার আলোক নির্দেশনা ও ৮০টিরও বেশি নাটকের মঞ্চপরিকল্পনা করেছেন। ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর তার নেতৃত্বে গঠিত হয়েছে অলাভজনক ও পেশাদার নাট্যদল ‘স্পর্ধা; ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’। এই দলটি এরই মধ্যে অনেকগুলো আলোচিত প্রযোজনা মঞ্চে এনেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

দিল্লির চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের গৌরব ‘মানুষের বাগান’ এবার আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেয়েছে। ‘মানুষের…
‘মানুষের বাগান’ সেরা ভারতের চলচ্চিত্র উৎসবে

কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে বাধা নেই

সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি শুক্রবার কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে আপাতত আর কোনো বাধা নেই। কন্ট্রাক্ট…
কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা প্রদর্শনে বাধা নেই

পিয়া জান্নাতুল- অপরাধ কেন বাড়ছে তা নিয়েও আমাদের ভাবতে হবে

অপরাধ প্রবণতার উৎস অনুসন্ধান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ খবর যেন এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা। শুধু আইন বা…
পিয়া জান্নাতুল
0
Share