Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

শিল্পকলায় পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত কর্মশালা শুরু

আজ (২২ জুন) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ৫ দিনব্যাপী মৃৎশিল্প (টেপা পুতুল) এবং শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালাটির আয়োজনে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও এর প্রশিক্ষণ বিভাগ। জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, উপপরিচালক প্রদ্যোত কুমার দাস, একাডেমির প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা এবং কর্মশালার প্রশিক্ষকবৃন্দ।

মৃৎশিল্প কর্মশালা (টেপা পুতুল) প্রশিক্ষণ কর্মশালা জাতীয় চিত্রশালায় ২২-২৬ জুন ২০২৫, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন দেবাশীষ পাল ও অসীম হালদার। ৫ দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (চারুকলা) জান্নাতুল ফেরদৌস কেয়া।

শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা জাতীয় চিত্রশালায় ২২-২৬ জুন ২০২৫, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন অসিত দে ও মোহাম্মদ শোয়েব। ৫ দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান/সংগঠনের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (সংগীত ও যন্ত্র) মোনালীন আজাদ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
0
Share