Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

শি’ক্ষা’র্থীদের আ’ন্দো’ল’নে তারকারাও সরব 

শবনম বুবলী, রওনক হাসান ও পরীমণি | ছবি: ফেসবুক

পাবলিক বিশ্ববিদ্যালয় শি’ক্ষা’র্থীদের দাবীর আ’ন্দো’ল’নে উত্তাল সারা দেশ। এ অবস্থায় নীরব নেই দেশের শোবিজ অঙ্গনও। যে যার অবস্থান থেকে সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন তাদের প্রতিবাদের ভাষা!

ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত অভিনেত্রী পরীমণি আহত এক শিক্ষার্থীর ছবি শেয়ার করে লিখেছেন, ‘নারীর প্রতি স’হিং’স’তায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনা’ফিক।’

শবনম বুবলী সকলের কাছে জানতে চেয়েছেন, ‘শি’ক্ষা’র্থীদের র’ক্ত ঝ’র’বে কেন?’

নির্মাতা সুমন আনোয়ার লিখেছেন, ‘দুর্দান্ত ঢাকা, উ’ত্তে’জিত দেশ। ঘুরে দাঁড়াবেই বাংলাদেশ।’

নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘এরা বুক ফুঁলিয়ে যতই ‘জয় বাংলা’ বলে চেঁচাক, ১৯৭১-র মহান মুক্তিযুদ্ধের সাথে ২০২৪-র আজকের এই ছাত্রলীগের কোন ধরণের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আজ এরা চেতনাহীন, পথভ্রষ্ট, অর্থলোভী পঙ্গপাল ছাড়া কিছুই নয়। আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনায় না গিয়ে এই পঙ্গপাল বাহিনী লেলিয়ে দেওয়া কোন আদর্শের রাজনীতি আমি জানি না, তবে বঙ্গবন্ধুর রাজনীতি বা দর্শনের সাথে তার কোন মিল নেই, তা ঢের বলতে পারি। এই পঙ্গপাল পুষতে পুষতে কবে গোটা জাতিই চেতনাহীন, পথভ্রষ্ট, ও অর্থলোভী হয়ে যায়!’

অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘কো’টা সং’স্কার হতেই পারে। কিন্তু হাজারো সাধারণ ছাত্র-ছাত্রীদের এই আ’ন্দো’ল’নকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টারমাইন্ড কারা।’

ওদিতে ভিন্নমত প্রকাশ করে লেখক ও নির্দেশক মাসুম রেজা ফেসবুকে লেখেন, ‘যারা একাত্তরে পরাজিত হলো তাদের পরিচয়ে নিজেদেরকে পরিচিত করছেন! কী দারুণ মেধাবী আপনারা! এত মেধা আপনাদের কোন প্রেতাত্মা সাপ্লাই করছে!’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share