Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

‘শাহবাগের নাম পাল্টে মামা বাড়ির আবদারবাগ রাখা হোক’ 

কুদ্দুস বয়াতি । ছবি: গুগল

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্রোতাপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। এবার রাজধানী ঢাকার শাহবাগ এলাকার নতুন নামকরণ নিয়ে কথা বললেন তিনি।

বিগত সরকারের পতনের পর থেকে এতদিনের জমে থাকা বিভিন্ন দাবী নিয়ে সামনে আসছেন মানুষেরা। আর বেশির ভাগ মানুষই বর্তমানে দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবী উপস্থাপনের মূল জায়গা হিসেবে বেছে নেন শাহবাগ এলাকা।

গেলো ২৬ আগস্ট রিকশাচালকদের দুটি দল তাদের দাবি নিয়ে জড়ো হয় শাহবাগে। যা স্বাভাবিকভাবেই হতবাক করেছে অনেককে। একারণেই নেটিজেনদের অনেকেই মজার ছলে শাহবাগের নাম পরিবর্তনের প্রস্তাব দিচ্ছিলেন। সেই তালিকাতেই যুক্ত হয়েছেন কুদ্দুস বয়াতি।

গায়ক তার ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে লেখেন, ‘শাহবাগের নাম পাল্টে মামা বাড়ির আবদারবাগ রাখা হোক।’

কুদ্দুস বয়াতির স্ট্যাটাসের স্ক্রিন শট । ছবি: ফেসবুক 

কুদ্দুস বয়াতির পোস্টটি লুফে নিয়েছেন তার অনুসারীরা। অনেকেই সেই পোস্ট শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেন। অনেকে আবার মন্তব্যের ঘরে নিজ নিজ মতামত লিখেছেন। একজন লিখেছেন, ‘বাহ্! অসাধারণ। ভালো প্রস্তাব দিয়েছেন।’ আরেকজন আবার লিখেছেন, ‘এত সুন্দর কথা কেমনে কইলেন।’

ভাইরাল এই পোস্ট প্রসঙ্গে কথা বলেছেন কুদ্দুস বয়াতি। তিনি বলেন, ‘কয়েকদিন আগে নতুন সরকার এসেছে। এখনো সবকিছু ঠিকঠাক শুরু করতে পারেনি নতুন সরকার। অথচ এই সময়ের মধ্যেই অনেকে তাদের দাবি-দাওয়া নিয়ে সচিবালয় ঘেরাও করছে, কেউ আবার শাহবাগে জড়ো হয়ে আন্দোলন করছে। যা যুক্তিসংগত নয়। এ কারণেই ফেসবুকে এমনটা লিখেছি।‘

উল্লেখ্য যে, ১৯৯২ সালে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘এই দিন দিন না আরও দিন আছে’ শীর্ষক গানে কণ্ঠ দিয়ে শ্রোতামহলে পরিচিতি লাভ করেন কুদ্দুস বয়াতি। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গান গাওয়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন মাধ্যমে কুদ্দুস বয়াতি সমসাময়িক দেশের বিভিন্ন বিষয়ে নিজের মতামত ব্যক্ত করে আলোচনায় থাকেন।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share