Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

শাকিব খানের সিনেমায় আবারও বালাম-কোনালের গান 

শাকিব খান, কোনাল ও বালাম (বাম থেকে) । ছবি: ফেসবুক

চিত্রনায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার পর ‘রাজকুমার’ সিনেমায়ও গান উপহার দিতে যাচ্ছেন সংগীতশিল্পী বালাম ও কোনাল। তাদের গাওয়া একটি গানই টাইটেল গান হিসেবে থাকছে আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে।

বালাম ও কোনালের কণ্ঠে গাওয়া গানের খবরটি নিশ্চিত করেছে ‘রাজকুমার’ সিনেমার প্রযোজনার দায়িত্বে থাকা প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস। সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ১৬ মার্চ একটি পোস্ট করা হয়। যেখানে লেখা, ‘বাংলা সিনেমায় প্রেমের গানের সংজ্ঞা পাল্টাতে সুপারহিট প্লে-ব্যাক জুটি বালাম-কোনালের কণ্ঠে রোমান্টিক টাইটেল সং রাজকুমার আসছে। এতো চমৎকার আয়োজনে ও লোকেশনে এর আগে কোনো বাংলা সিনেমার গান চিত্রায়িত হয়নি!’

‘রাজকুমার’ সিনেমায় বালাম-কোনালের গান । ছবি: ফেসবুক

অর্থাৎ, ‘প্রিয়তমা’-র মত ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানের শিরোনামও হতে যাচ্ছে সিনেমার নামেই। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর ও সংগীতায়োজনে আছেন আকাশ সেন। মূলত এই চতুর্ভুজ জুটির সৃষ্টিই ছিল ‘ও প্রিয়তমা’।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের মনোমুগ্ধকর লোকেশনে ‘রাজকুমার’ গানের দৃশ্যধারণ হয়েছে। সেখানের শুটিং সেট থেকে শাকিব খান ইতিমধ্যে নিজের দুইটি ছবি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডয়া হ্যান্ডেল থেকে। গানটিতে শাকিবকে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সাথে দেখা যাবে। যদিও গানের দৃশ্য হতে কোর্টনির কোনো ছবি এখনো প্রকাশিত হয়নি।

শুটিং সেট থেকে শাকিব খানের পোস্ট করা আরেকটি ছবি | ফেসবুক থেকে সংগৃহীত

খুব শীঘ্রই অন্তর্জালে গানটি মুক্তি দেয়ার আভাস দিয়েছেন সিনেমার সাথে সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ ছবির রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ নিয়ে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ আগেই জানিয়েছেন, এই ছবি দিয়ে বাংলা সিনেমায় নতুন ইতিহাস লেখা হতে পারে। এখন কেবল অপেক্ষার পালা সুপারস্টার শাকিব খানের নতুন এই সিনেমা মুক্তির জন্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে ওটিটিতে কি দেখবেন?

ওটিটি কনটেন্ট দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের বিনোদনের জন্য এক ব্যতিক্রমী মাধ্যম। পুরো বছর জুড়েই ওটিটিতে…
ঈদে ওটিটিতে কি দেখবেন

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া
0
Share