Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

শাকিব খানের জন্য প্রিন্স মাহমুদের ‘বরবাদ’

প্রিন্স মাহমুদ ও শাকিব খান (বাম থেকে) । ছবি: ফেসবুক

ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই গানের সুরকার ছিলেন প্রিন্স মাহমুদ। ‘ঈশ্বর’ গানের পর এবার ‘রাজকুমার’ সিনেমায়ও থাকছে এই সংগীত তারকার কথা ও সুরের গান। গানটির নাম ‘বরবাদ’।

শাকিবের নতুন সিনেমার নতুন গান ‘বরবাদ’-এর জন্য প্রিন্স বেছে নিয়েছেন তরুণ গায়ক আলিফকে। নতুন গায়কের কণ্ঠে ভরসা করা প্রসঙ্গে গীতিকার বলেন, ‘দরাজ কণ্ঠ আলিফের। ‘কার জন্য ভেতর মাঝে ওলটপালট লাগে, কেনরে আদর আদর বড্ড মায়া লাগে, কার জন্য ভেতরটাতে আকাশ-পাহাড় আবেগ, কার জন্য আনন্দটা অভিমানী মেঘ, কেন এ টান, কেন এ গান, বোঝেনা বোঝেনা মন কি চাচ্ছি? ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি….। এমন কথা ও সুরের গান আলিফের দরাজ কণ্ঠকেই যেন খুঁজছিলো। আমার বিশ্বাস গানটি শ্রোতার মন জয় করবে।’

প্রিন্স আশা করছেন ‘ঈশ্বর’ গানের মত এবারের গানটিও সবার প্রিয় হয়ে উঠবে। তিনি যোগ করেন, ‘গানটা ভালোবাসার। যারা ভালোবাসায় আছেন, তারা বরবাদ হয়ে যাবেন এমন সুর, কথা ও গায়কিতে।’

উল্লেখ্য যে, ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘বরবাদ’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মা হওয়ার প্রশ্নে নীরবতা ভাঙলেন বুবলী

গুঞ্জন নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা…
মা হওয়ার প্রশ্নে নীরবতা ভাঙলেন বুবলী

আইয়ুব বাচ্চুর একুশে পদক প্রাপ্তিতে আবেগাপ্লুত তাঁর স্ত্রী

একুশে পদক দেশের বিশিষ্ট নয়জন ব্যক্তিকে একুশে পদক দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।…
আইয়ুব বাচ্চুর একুশে পদক

দেশের প্রথম রকব্যান্ড হিসেবে একুশে পদক পেল ‘ওয়ারফেজ’  

একুশে পদক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬…
একুশে পদক পেল ‘ওয়ারফেজ’  
0
Share