Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

শাকিবের ৩ মিনিটের ফাইটিং দৃশ্যে খরচ পৌনে ১ কোটি!

শাকিব খান ও কোর্টনি কফি । ছবি: ফেসবুক

পুরোদমে চলছে শাকিব খানের ‘রাজকুমার’ ছবির শুটিং। এরই মাঝে ছবির পরিচালক হিমেল আশরাফ ভেতরের তথ্য ফাঁস করে জানালেন ৩ মিনিটের ফাইটিং সিন শুট করতে নাকি খরচ হয়েছে পৌনে ১ কোটি বা ৭০ লাখ টাকা!

গণমাধ্যমকে নির্মাতা জানান, ‘রাজকুমার সিনেমার ফাইটে যে বাজেট খরচ করেছি সেই টাকাতে আমাদের এখানে অনেক সিনেমা নির্মিত হয়। ফাইট আর গানে আমরা কোনো কমতি রাখতে চাই না। আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করবো, যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি। সিনেমাটির গল্প-চিত্রনাট্য আমার। আমার জানা আছে কী কী এলিমেন্টস লাগবে। ‘প্রিয়তমা’র চেয়ে ভালো গল্প নির্মাণ হবে, আশা রাখছি।’

উল্লেখ্য, ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। ২০২৩ সালের ডিসেম্বরে ছবির শুটিং হয় পাবনায়। পরে ভারতের চেন্নাইয়ে মারপিটের শুটিং হয়। সিনেমার বাকি অংশের শুটিংয়ের জন্য এরই মধ্যে পুরো টিম পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর
0
Share