Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

শাকিবের বরবাদে রং ছড়ালো নুসরাতের নাচ

বরবাদ সিনেমার শুটিংয়ের সময় থেকেই শোনা যাচ্ছিল এই সিনেমায় উপস্থিত থাকবেন ওপার বাংলার নুসরাত জাহান। অবশেষে সেই কথা সত্যি হলো, তবে নায়িকা হিসেবে নয়, আইটেম গানে চমক দেখাতে হাজির হয়েছেন নুসরাত। মঙ্গলবার রাতে সিনেমাটির একটি গানের প্রমো অন্তর্জালে প্রকাশিত হয়েছে।

‘চাঁদ মামা’ শিরোনামের এই আইটেম গানে শাকিব খানের সঙ্গে কোমর দুলাতে দেখা গেছে নুসরাতকে। প্রমোটি দেখে শাকিবের লুক, কস্টিউম, সেট ডিজাইনের সঙ্গে নুসরাতের আবেদনময় উপস্থিতিতে অনেকের চোখ চমকে উঠেছে। অনেকেই বলছেন, গানটি বলি সিনেমার গানের সঙ্গে তুলনা করতে পারেন এবং এটি হতে পারে বছরের অন্যতম হাই ভোল্টেজ গান।

কিছু দর্শক আবার ফেসবুকে মন্তব্য করছেন, শাকিবের সঙ্গে মিমির ‘লাগে উরাধুরা’ গানটি ছাড়িয়ে যেতে পারে ‘চাঁদ মামা’। প্রমোটি প্রকাশের পর ১০ ঘণ্টার মধ্যেই ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে ৩ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত, তবে এবার তিনি হাজির হয়েছেন আইটেম গানে। প্রায় ১০ বছর পর নুসরাতকে আবারও আইটেম গানে দেখা গেল।

এক ভিডিওতে নুসরাত জানিয়েছেন, “চাঁদ মামা” শিরোনামটি শুনলেই তার ছোটবেলার নস্টালজিয়া অনুভূতি হয়। তবে এই ‘চাঁদ মামা’ পুরোপুরি একটি ডান্স নাম্বার, যা দর্শকরা খুব উপভোগ করবেন।

‘চাঁদ মামা’ গানটি লিখেছেন, সুর করেছেন এবং সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান, এবং গানের কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। পুরো গানটি ২৮ মার্চ, শাকিব খানের জন্মদিন উপলক্ষে রিয়েল এনার্জি প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিবের সঙ্গে অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share