Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২৮, ২০২৬

শহীদদের স্মরণে কৃষ্ণকলির নতুন গান

স্বপ্নদর্শী সকল শহীদের স্মরণ করে ‘ভালোবাসি ভালোবাসি বলে’ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী কৃষ্ণকলি ও তার দল। শ্রেণী লিঙ্গ জাতি বর্ণ ধর্ম বৈষম্যের অবসানের মধ্যদিয়ে ভালোবাসার বার্তা দেওয়া হয়েছে গানটিতে।

ইউটিউবে ‘ভালোবাসি ভালোবাসি বলে’ গানটি প্রকাশের ট্যাগলাইনে লেখা আছে- ‘২০২৪ এর এই অভ্যুত্থান, ছাত্র জনতার অনেক রক্তের বিনিময়ে পাওয়া। অনেক বছরের দমবন্ধ ঘুমোট হাওয়া বদলের আশায় এত প্রাণ বিসর্জন। সম্মানের, ভালোবাসাময় এক দেশ, এক পৃথিবী দেখার আশা আমাদের সাধারণ জনমনে। এই গান সেই স্বপ্ন ধারণ করেন যাঁরা তাঁদের প্রতি, সকল কালের স্বপ্নদর্শী সকল শহীদের প্রতি।’

‘ভালোবাসি ভালোবাসি বলে’ গানটি কথা ও সুর করেছেন শিল্পী কৃষ্ণকলি নিজেই। লিড গিটারে ছিলেন আহনাফ খান অনিক, রিদম গিটারে অর্ক সুমন, ড্রামসে সুদীপ্ত বর্ধন শুভ। ভিডিও এডিট করেছেন পার্থ সারথি মোদক।

উল্লেখ্য, কৃষ্ণকলি ২০১৭ সালে লিখেছিলেন গানটা। এরপর বিভিন্ন কনসার্টে গেয়েছেন। মাঝখানে গানটা রেকর্ড করলেও প্রকাশ করা হয়নি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত সোমবার স্পটিফাই ও ইউটিউবে ‘ভালোবাসি ভালোবাসি বলে’ প্রকাশ করেছেন সংগীতশিল্পী কৃষ্ণকলি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চলে গেলেন ‘মুখ ও মুখোশ’ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মাহবুবা রহমানকে দাফন চলে গেলেন একুশে পদকজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান। দেশের প্রথম…
চলে গেলেন মুখ ও মুখোশ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্বাধীনতার চেতনা ধরে রাখার প্রত্যয় তারকাদের স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট দেশের মানুষকে স্মরণ করিয়ে…
স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট
0
Share