Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

লিখিত পরীক্ষায় পাস করেও ভাইভা দেওয়া হলো না সাঈদের: নিপুণ

নির্মাতা আশফাক নিপুন ও শহীদ আবু সাঈদ (কোলাজ করা) | ছবি: ফেসবুক

১৪ অক্টোবর এনটিআরসিএ প্রকাশিত ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফলে পাস করেছেন জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো সাঈদের সেই ফলাফল নিজে কথা বলেছেন নির্মাতা আশফাক নিপুণ।

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের রোল নম্বর ছিল–২০১২৫৬২৯৭। ফল প্রকাশের ওয়েবসাইটে দেখা যায়, বাংলা ও ইংরেজি দুই বিভাগেই শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছেন তিনি। বিষয়টি নিয়ে আশফাক নিপুণ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় (লিখিত) পাশ করেছেন। ভাইভা আর দেয়া হবে না উনার কারণ দেশের জন্য জীবন দিয়েছেন উনি। শিক্ষকের বিনিময়ে দেশ পেল একজন বীর। আবু সাঈদ কে শ্রদ্ধা।’

উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মোট ৮৩ হাজার ৮৬৫ জনের মধ্যে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ছয় ভাই, তিন বোনের মধ্যে আবু সাঈদ ছিল সবার ছোট। পরিবারেরঅনেক স্বপ্ন ছিল আবু সাঈদকে ঘিরে। যা নিমিষেই শেষ করে দিলো পুলিশের ছোঁড়া বুলেট।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

মিম মানতাশার স্নিগ্ধ ছবি

মিম মানতাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী থাকাকালীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়…
মিম মানতাশার স্নিগ্ধ ছবি

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ছবি

রাশমিকা ও বিজয় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

জহির রায়হানকে ববিতা একুশে পদক উৎসর্গ করলেন  

ববিতার একুশে পদকপ্রাপ্তি আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ…
জহির রায়হানকে ববিতা একুশে পদক
0
Share