Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

‘লায়ন’ জিত্‍-কে নিয়ে আসছেন রায়হান রাফি

নির্মাতা রায়হান রাফি ও অভিনেতা জিৎ (কোলাজ করা) | ছবি: ফেসবুক

একবার ফের ওপার বাংলার সঙ্গে যৌথ উদ্যোগে ‘লায়ন’ সিনেমা নিয়ে আসছেন দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। আর এই সিনেমায় হিরো হিসেবে নির্মাতা বেঁছে নিয়েছেন টালিউড স্টার জিৎ।  

দীর্ঘ দিন ধরেই জল্পনা ছিল জিৎ-কে দেখা যেতে পারে রাফির নতুন সিনেমায়। সেই সব সত্যি প্রমাণ করে গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্মাতা রাফি জানালেন, ‘আমার পরের সিনেমা, অর্থাৎ আসছে রোজার ঈদের জন্য নির্মাণ করছি ‘লায়ন’। নায়ক থাকছেন দু’জন। একজন টলিউডের জিৎ, অন্যজন ঢালিউডের রাজ। বাকি সব গুঞ্জন।’

একটু মৃদু হেসে নির্মাতা আরও যোগ করেন, ‘পর্দায় কিছুটা যুদ্ধ হবে। তবে এখনই নয়। রাজ হয়ে উঠতে শরিফুল রাজকে আরেকটু সময় দিতে হবে। ‘লায়ন’ সেই সময়ের অনেকটাজুড়ে থাকছে। রাজকে নিয়ে ‘পরাণ’ ও ‘দামাল’ করার পর আমি লম্বা সময় নিয়েছি। চেয়েছি ওকে নিয়ে একটা তুমুল অ্যাকশন ছবি বানানোর। ‘লায়ন’ সেই ছবিটি। এখানে জিৎ ও রাজ পাল্লা দিয়ে কাজ করবে।’

রায়হান রাফির ভাষ্য, ‘নাম অনুমানে ছবিটির শুটিং যদিও বনে হওয়ার কথা। কিন্তু টপ সিক্রেট একটি কথা জানাই, এই ছবির বেশিরভাগ শুটিং হবে উত্তাল সাগরের বুকে। এর বাইরে গল্প নিয়ে আর কিছু বলবো না। হুম, এটা অ্যাকশন জনরার সিনেমা। তুমুল অ্যাকশন। যে মানের ও মাপের অ্যাকশন বাংলাদেশের সিনেমায় আগে আর হয়নি। আমি এবার সেটাই করে দেখাতে চাই। বাকিটা সময়ের ওপর।’

শোনা যাচ্ছে, আসছে ঈদ উল ফিতরে মুক্তি পাবে ‘লায়ন’। প্রযোজনার দায়িত্বে থাকবেন শ্যাম সুন্দর দে।

প্রসঙ্গত, এই বছরের মতো আগামী বছরেও রায়হান রাফি যে আবারও নতুন চমক আনতে চলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে জিতের বিপরীতে নায়িকা কে হবেন লায়ন ছবিতে সেটা এখনও স্পষ্ট নয়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের
0
Share