Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ৭, ২০২৬

র‍্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ

আলী হাসান । ছবি: গুগল

আদালত অবমাননার অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে র‍্যাপার আলী হাসানকে।

জানা গেছে, শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন। তার দাবি, ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘নানা-নাতি’ গানে আদালতকে অবমাননা করা হয়েছে।

‘নানা-নাতি’ গানের পোস্টার । ছবি: ফেসবুক

‘নানা-নাতি’ গান লিখেছেন র‍্যাপার আলী হাসান। মারজুক রাসেলের সাথে গানের সুর করেছেন আলী হাসান নিজেই। গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছিল ১৬ জুন।

আলী হাসান ও মারজুক রাসেল । ছবি: গুগল

হাসানকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে গানে আদালত অবমাননাকারী ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি যেন বাদ দেয়া হয়। পাশাপাশি অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতেও বলা হয়েছে নোটিশে। এমন না করা হলে আলী হাসানের বিরুদ্ধে আদালতে মামলা করার কথা জানানো হয়েছে।

২০ জুন সকালে লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফাহিম হাসনাঈন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পী সমিতির নির্বাচন: মুক্তির সঙ্গী হচ্ছেন আরমান

বাপ্পারাজের জায়গায় নির্বাচনে এলেন আরমান শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে নতুন সমীকরণ তৈরি হয়েছে। শিল্পী…
শিল্পী সমিতির নির্বাচন: মুক্তির সঙ্গী হচ্ছেন আরমান

ফজলুর রহমান বাবুর কণ্ঠে পল্লীকবির ‘আমায় ভাসাইলি রে’

মাস্তুলের প্রচারণায় বাবু নদী, জাহাজি ও ভাসমান মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র ‘মাস্তুল’র…
ফজলুর রহমান বাবু
0
Share