Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬

রোমান্টিক লুকে আগমন জয়া আহসানের  

মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন ছবি ‘ডিয়ার মা’। মুক্তির আগে ছবিটির প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন জনপ্রিয় এই নায়িকা। এরই মধ্যে একটি ফটোশুটে অংশ নিয়েছেন জয়া আহসান ও ছবির আরেক অভিনেতা চন্দন রায় স্যানাল। ফটোশুটের ছবি প্রকাশ্যে আসতেই চমকে গেছেন জয়ার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের ফটোশুটে জয়ার সঙ্গে ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা গেছে অভিনেতা চন্দন রায় স্যানালকে। বাথটবে বসে আছে স্যানাল ও জয়া। সেখানেই স্যানালের পায়ের উপরে বসে আছেন তিনি এমন রোমান্টিক দৃশ্য দেখে দর্শকরা বেশ উচ্ছ্বসিত। নতুন রূপে জয়ার এই আগমন সবাইকে চমকেও দিয়েছে।  

‘ডিয়ার মা’ ছবির মাধ্যমে প্রথমবার চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। এই পরিচালককে সবাই টোনিদা নামে ডাকেন। সিনেমাটিতে রয়েছে চন্দনের সঙ্গে জয়ার একাধিক ঘনিষ্ঠ দৃশ্যও। এ নিয়ে জয়ার বক্তব্য, ‘আমার কিছুই মনে হয় না। কারণ, এ রকম দৃশ্যের জন‌্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতাম, টোনিদা খুব অ্যাসথেটিক্যালী দৃশ্য ধারণ করবেন। এর ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টোনিদার, আমি একেবারেই চিন্তা করিনি।’

অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এর আগে ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। অভিনেত্রী জানান, ‘ডিয়ার মা’ ছবির চিত্রনাট্য তিনি পেয়েছিলেন নিজের জন্মদিনে, পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর উপহার হিসেবে।

রক্তের সম্পর্ক নাকি ভালোবাসার টান? এটাই ‘ডিয়ার মা’ সিনেমার মূল থিম। জয়া বলেন, ‘এটি মা-মেয়ের সম্পর্কের গল্প। টোনিদা (অনিরুদ্ধ) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে গল্প এগোবে। প্রত্যেক মা তাঁর সন্তানকে নিয়ে যে লড়াইটা করেন, তা বারবার অনুধাবন করছিলাম এই সিনেমাটি করতে গিয়ে। এ সিনেমা দেখে পারিবারিক বন্ধনের ব্যাপারটি অনুধাবন করতে পারবে সবাই।’

ডিয়ার মা’ সিনেমাটি আগামী ১৮ জুলাই মুক্তি পাচ্ছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।…
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

নবগঠিত সরকারের কাছে শোবিজের চার তারকা যা চাইলেন

সরকার ও শোবিজ সম্প্রতি বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর গঠিত হয়েছে রাজনৈতিক সরকার। গত ১৭ ফেব্রুয়ারি শপথও…
নবগঠিত সরকারের কাছে শোবিজের

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির দৃষ্টিতে ইতিহাস দেখা

ভাষা আন্দোলন চলছে ভাষা আন্দোলনের মাস ফাল্গুন ও ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলনকে আবারো ফিরে দেখার…
ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির
0
Share