Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রাগ করে ‘কুছ কুছ হোতা হ্যায়’

রাগ করে ‘কুছ কুছ হোতা হ্যায়’ | ছবি: গুগল

কত সিনেমার কত গল্প অজানা। কেউ একটা সিনেমা ছেড়ে দিলে – সেটা করে হিট অন্য কেউ। কারও আবার পছন্দ না সিনেমার নাম- কিন্তু সেটা দিয়ে গান লিখে হয়ে গেলেন সেরা গীতিকার।

এমনই ঘটনা ঘটে গেছে বলিউডে। জানলে পাঠক অবাক হবেন, কিন্তু সিনেমাটির নাম ‘কুছ কুছ হোতা হ্যায়’! এই সিনেমার নাম পছন্দ ছিল না গীতিকার-লেখক জাভেদ আখতারের। বারবার বলছিলেন নাম বদলাতে। ওদিকে পরিচালক করণ জোহর এবং কিং খান শাহরুখ খান নাম বদলাতেই চাচ্ছিলেন না। আবার টাইটেল সংটাও জরুরি। তখন জাভেদ আখতারকে চাপাচাপি করাতে, জাভেদ রাগ করেই বলে উঠেন- ‘আব তো মেরা দিল জাগে না সোতা হ্যায়- ক্যায়া কারু হায়, কুছ ‍কুছ হোতা হ্যায়’ এমনটাই চাচ্ছো তো- যাও সুর করে আসো।

জাভেদ আখতার, করণ জোহর ও শাহরুখ খান (বাম থেকে) | ছবি: ডি এন এ ইন্ডিয়া

এটাই টাইটেল সং হয়ে দাঁড়ায় যা এখন পর্যন্ত হিট। এ নিয়ে একবার শাহরুখ খান বলেন, জাভেদ আখতার যদি রাগ করে এমন লিখে ফেলেন তাহলে চিন্তা করেন, ভালো মন নিয়ে কী লেখাটা লিখতে পারেন!

উল্লেখ্য যে, ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জি। এই ত্রয়ীর রসায়নে আজও মন্ত্রমুগ্ধ বলিউড সিনেমাপ্রেমীরা। এ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের ভাইজান সালমান খান। পরিচালক করণ জোহরের ক্যারিয়ার গড়তে এ সিনেমাটি দারুণ ভূমিকা পালন করেছিল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share