Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

যৌন হয়রানির শিকার হয়েছিলেন রণবীর সিংও

রণবীর সিং | ছবি: ফেসবুক

বলিউডে তারকা হিসেবে নিজের জায়গা পক্ত করতে মেয়েদের যৌন হয়রানির শিকার হবার কথা কম বেশি সবার জানা। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে নবাগত ছেলেরাও এই তালিকার বাইরে নয়, সেই বিষয়টি বরাবরই থেকে যায় আড়ালে। এমন একটি মন্তব্য করে অভিনেতা রণবীর সিং জানিয়েছেন নিজের অভিজ্ঞতাও।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের খবরে, নাম প্রকাশ না করে বেশ কয়েকজন প্রযোজকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন রণবীর।

অভিনেতা জানিয়েছেন, ‘বলিউডে অভিষেকের আগে তিন বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে। সংগ্রামী ওই সময়টায় এক প্রযোজক আমাকে অভিনয়ের সুযোগ দেবেন বলে বাড়িতে ডাকেন। এরপর নিছক মজা করার জন্য আমার গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন।’

রণবীর আরও বলেন, ‘এখানেই শেষ নয়, আরেকবার এক প্রযোজক আমাকে প্রাইভেট পার্টিতে ডেকেছিলেন। পার্টির মাঝে হঠাৎ তিনি আমাকে নিয়ে যান এক নিভৃত স্থানে। আমাকে জিজ্ঞেস করেন, হার্ড ওয়ার্ক নাকি স্মার্টনেস পছন্দ। উত্তরে হার্ড ওয়ার্কার বললেও তিনি আমায় আপত্তিকর প্রস্তাব দেন।’

নিজের এরুপ তিক্ত অভিজ্ঞতার মাঝেই, আনুশকা শর্মার বিপরীতে মণীশ শর্মার ‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের বায়োপিক-ট্রেলারেই ঝড়

শূন্য থেকে সংগীতের কিংবদন্তি হয়ে ওঠার গল্প পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই তুঙ্গে। সেই…
মাইকেল জ্যাকসনের বায়োপিক-ট্রেলারেই ঝড়

ইতিহাসের সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী যুগলের প্রতিদ্বন্দ্বিতার গল্প

সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী যুগল প্রতিদ্বন্দ্বিতারও এক ধরনের শিল্প আছে। সেই প্রতিদ্বন্দ্বিতা শিল্পের নিয়ম ও…
ইতিহাসের সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী

উপন্যাস থেকে চলচ্চিত্র – কতটা সফল রূপান্তর?

উপন্যাস থেকে চলচ্চিত্র – কতটা সফল রূপান্তর? একটা উপন্যাস পড়তে পড়তে আমরা যে সিনেমাটা মাথার ভেতরে বানিয়ে…
উপন্যাস থেকে চলচ্চিত্র - কতটা সফল রূপান্তর

নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম ও জেল জীবনের উপলব্ধি জানালেন  

নুসরাত ফারিয়া ঢালীউড স্টার শাকিব খানের সঙ্গে  অভিনেত্রী নুসরাত ফারিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে কিনা তা নিয়ে শোবিজ…
নুসরাত ফারিয়া শাকিবের সাথে প্রেম
0
Share