Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

যে কারণে একফ্রেমে শাকিব-সিয়াম

শাকিব খান ও সিয়াম আহমেদ । ছবি: ফেসবুক

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে একটি ছবি। যে ছবিতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাথে দেখা যাচ্ছে আরেক দর্শকপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদকে। একফ্রেমে দুই তারকাকে দেখে স্বভাবতই নেটিজেনদের মনে উঁকি দিচ্ছে নানান প্রশ্ন। এবার জানা গেলো সেই প্রশ্নগুলোর উত্তর!

সম্প্রতি শাকিব খানের কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের অ্যাম্বাসেডর হয়েছেন সিয়াম। ‘অন্তর্জাল’ খ্যাত এ নায়ককে নিজের প্রতিষ্ঠানে স্বাগত জানিয়েছেন শাকিব খান। আর সেই সময়ই ভাইরাল ছবিটি তোলা হয়েছে।

ইতিমধ্যেই রিমার্ক-হারল্যান ব্র্যান্ডের সাথে আনুষ্ঠানিকভাবে সিয়াম চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যান্ডটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শাকিব খান ও সিয়াম আহমেদ । ছবি: ফেসবুক

এদিকে নিজের প্রতিষ্ঠানের সাথে সিয়ামের যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব কথা বলেছেন। তিনি বলেন, ‘অথেনটিক মানেই রিমার্ক-হারল্যান। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক পণ্য বিশ্বব্যাপি ছড়িয়ে দিয়ে বিশ্বের অন্যতম সেরা একটি কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে নিজেকে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে রিমার্ক-হারল্যান। এ লক্ষ্য বাস্তবায়নে রিমার্ক-হারল্যানের প্রচার ও প্রসারে সিয়ামের মতন একজন প্রতিভাবান শিল্পী উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে আমি আশা রাখি।’

অপরদিকে, রিমার্ক-হারল্যানের অ্যাম্বাসেডর হয়ে সিয়ামও প্রকাশ করেছেন তার অভিমত। তিনি বলেন, ‘দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সাথে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। খুব শীঘ্রই রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে ও হারল্যান স্টোরের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে দেখতে পাবেন ভক্তরা।’

প্রসঙ্গত, শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ মুক্তি পেতে আর মাত্র কিছুদিন বাকি। ২০২৪ সালের নভেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে শিগগিরই ‘বরবাদ’ ছবির শুটিংয়ে শাকিব ভারতে পারি দিবেন বলে জানা গেছে। অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে সিয়ামের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘জংলি’। এ ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘিকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share