Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

যে কারণে আবারও নুসরাতের সাথে জায়েদ খান

জায়েদ খান ও নুসরাত ফারিয়া । ছবি: ফেসবুক

নানান কর্মকাণ্ডের কারণে ভাইরাল হয়ে প্রায় সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন চিত্রনায়ক জায়েদ খান। কয়েক মাসের ব্যবধানে এই অভিনেতাকে বারবার দেখা যাচ্ছে হালের দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার সাথে।

মাস দুয়েক আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে স্টেজ শোতে জায়েদের সঙ্গে ছিলেন নুসরাত। শো ও কাজের ফাঁকে ফাঁকে সেখানকার বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরির বিভিন্ন ছবিও পোস্ট করেছিলেন তারা দুজন। সেই থেকেই তাদের দুজনকে নিয়ে শুরু হয় ভক্ত ও অনুরাগীদের নানান জল্পনা- কল্পনা। অস্ট্রেলিয়ার শোয়ের সময়কার চর্চা শেষ হতে না হতেই সম্প্রতি কানাডায় শো করতে গেছেন তারা দুজন।

কানাডার ক্যালগেরিতে ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে অনুষ্ঠান। সেই দেশে পৌঁছিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন জায়েদ খান। ছবিতে দেখা গেছে জায়েদ ও নুসরাতকে সেখানে স্বাগতম জানানো হচ্ছে। পোস্টের ক্যাপশনে জায়েদ লিখেছিলেন, ‘এইমাত্র কানাডার ক্যালগেরিতে পৌঁছেছি এবং ১৩ জুলাই ধামাকা শোয়ের জন্য অপেক্ষা করছি।’

জায়েদ খান ও নুসরাত ফারিয়াকে স্বাগতম জানানো হচ্ছে । ছবি: ফেসবুক

একই পোস্ট নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকেও শেয়ার করেছিলেন নুসরাত। তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘সবার সঙ্গে দেখা হচ্ছে ১৪ জুলাই’।

এরপর বিভিন্ন সময়ে জায়েদ ও নুসরাত দুজনেই কানাডা সফরের মনোরম দৃশ্যে তোলা নিজ নিজ ছবি পোস্ট করেছেন যার যার প্রোফাইল থেকে। সিঙ্গেল ছবি পোস্ট করলেও ভক্ত ও অনুরাগীদের কৌতূহল আটকানো যায়নি। জায়েদ- নুসরাতকে নিয়ে নেটিজেনদের জল্পনা- কল্পনা শুরু হয়েছে আবারও।

বারবার কেন এই দুই তারকা একসঙ্গে শো করতে যাচ্ছেন বিভিন্ন দেশে? এই সফর গুলোকে নতুন কোনও ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া যায় কি? এমন অনেক প্রশ্ন ঘুরছে ভক্তদের কৌতূহলী মনে। যদিও এসব জল্পনা প্রসঙ্গে জায়েদ খান জানান, নুসরাত ফারিয়া কেবল তার সহকর্মী। কিছু মানুষ এমন তথ্য অহেতুক ছড়ায়। মানুষকে ছোট করতে পারলেই ভালো লাগে তাদের। ফলে এসব নিয়ে তাদের ভক্তরা যেন মাথা না ঘামায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share