Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে পর কানাডায় ‘ফায়ার ওয়ার্ক’ দেখছেন শাকিব-অপু !

শাকিব খান ও অপু বিশ্বাস

যুক্তরাষ্ট্রে পর কানাডায় ‘ফায়ার ওয়ার্ক’ দেখছেন শাকিব-অপু !

কানাডায় ছেলে জয়ের সাথে ‘ফায়ার ওয়ার্ক’ দেখছেন শাকিব-অপু। গুজব নয়, বাস্তবেই ঘটেছে ঘটনাটি। 

২৪ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮ টায় ফেসবুক লাইভে আসেন  অপু বিশ্বাস। এক সেকেন্ডের জন্য ভিডিওটিতে হাজির হওয়ার পরেই  ভক্তদের উদ্দেশ্যে কানাডার  ‘ফায়ার ওয়ার্ক’ এর দৃশ্য শেয়ার করেন নায়িকা।

তবে ‘ফায়ার ওয়ার্ক’ এর চেয়ে ভক্তদের নজর কাড়ে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে থাকা শাকিব ও জয়ের আওয়াজ।  ভিডিওটির কমেন্ট বক্সে মুহূর্তের মধ্যেই শাকিব-অপুর অনুরাগীরা তাদের জন্য শুভেচ্ছা জানিয়ে ভরিয়ে দেন।

১৩ জুলাই যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে অপু বিশ্বাস ও জয়কে রিসিভ করেন শাকিব খান। যুক্তরাষ্ট্রের রাস্তায় তাদের একসাথে ঘোরাফেরা করার ভিডিও বেশ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

এছাড়াও কিছুদিন আগে ২০১৭ সালে  ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে অপু-শাকিবের বিবাহ বিচ্ছেদের আবেদনের  শুনানির একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে অনুপস্থিত ছিলেন শাকিব খান।  ভিডিও দুটি ভাইরাল হওয়ার পরেই শাকিব-অপুর সম্পর্কের মোড় গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share