Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৯, ২০২৬

‘যত বিপদ, তত ঐক্য’- সিয়াম আহমেদ

অভিনেতা সিয়াম আহমেদ | ছবি: ফেসবুক

স্মরণকালের ভয়াবহ বন্যায় যে যার মতো করে বাড়িয়ে দিচ্ছে সাহায্যের হাত। এবার নিজেদের উদ্যোগের কথা জানালেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী অবন্তী।  

২৩ আগস্ট বিকালে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা ‘যত বিপদ, তত ঐক্য’ শিরোনামে পোস্ট করা একটি ভিডিও বার্তায় অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘গতকাল এক ভিডিওতে দেখলাম, এক ছোট বাবু তার জমানো ১৪ হাজার ৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের সৌন্দর্য। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা অনুদান দিতে যাচ্ছি। কিছু টাকা ইতিমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।’

অভিনেতা আরও যোগ করেন, ‘অনুদানের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন। প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা।’

এ সময় সিয়ামের পাশে বসা তার স্ত্রী অবন্তী বলেন, ‘আমি চলতি মাসের আয় অনুদান দিচ্ছি।‘ এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার প্রাণীদের পাশেও দাঁড়ানোর আহ্বান জানান। প্রাণী অধিকার নিয়ে যেসব সংস্থা কাজ করছে তাদেরও অনুদান দেবেন বলে জানান সিয়াম-অবন্তী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

শারমীন সুলতানা সুমী- ‘দূর থেকে হলেও মানুষকে ভালোবাসতে হবে’

চিরকুট ব্যান্ড আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি তাই অনেকের কাছেই বিশেষদিন। এ উপলক্ষে নিজের সংগ্রাম,…
শারমীন সুলতানা সুমী

দম সিনেমায় আফরান নিশো- দুর্দশায় জর্জরিত তবু হার মানছে না

দম সিনেমা আজ রবিবার (৮ মার্চ) বেলা দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ‘দম’ দিনেমার ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুক।…
0
Share