Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

মেয়েকে নিয়ে যা বললেন চাঙ্কি পাণ্ডে!

অনন্যা পাণ্ডে ও চাঙ্কি পাণ্ডে | ছবি: হিন্দুস্তান টাইমস

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। এরপর থেকে একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে বাবা হিসেবে গর্বিত চাঙ্কি। সম্প্রতি তিনি আরও খোলামেলা আলাপ করেছেন মেয়েকে নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, একটি ইন্টারভিউতে চাঙ্কি বলেন, ‘আমি অভিনেতা হলেও আমার মেয়েকে এ ইন্ডাস্ট্রিতে আসার জন্য কোনোরকম সহযোগিতা করিনি। ও ( অনন্যা) নিজের চেষ্টাতেই অডিশন দিয়ে প্রথম সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিল।’

এরপরই অভিনেতা মেয়ের প্রেমের জীবন নিয়ে একটি প্রশ্নের উত্তরে বলেন, ‘আমার চেয়ে কম বয়সেই এ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এখন ওর বয়স ২৫। এখনই আমার আয়ের চেয়ে বেশি আয় করে মেয়ে। অর্থনৈতিকভাবে স্বাধীন মেয়ের যা কিছু তাই করার স্বাধীনতা আছে। তাই ওকে নিয়ন্ত্রণে রাখার উপায় আমার নেই।’

একই প্রসঙ্গে চাঙ্কি যোগ করেন, ‘অনন্যার প্রেমের সম্পর্ক নিয়ে বলতে হলে বলবো শুধু ভারতে নয়, হলিউডসহ সব সিনেমা ইন্ডাস্ট্রিতেই আমি দেখেছি সেলিব্রেটিরা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এটা স্বাভাবিকই মনে হয় আমার কাছে। তাছাড়া ও (অনন্যা) বোঝে, জীবনে জীবনসঙ্গী হিসেবে কাকে ও প্রাধান্য দেবে।’

উল্লেখ্য যে, অনন্যাকে সর্বশেষ দেখা গেছে ‘খো গায়ে হাম কাঁহা’ সিনেমায়। অভিষেকের পর থেকে ‘নেপো কিড’ তকমা পাওয়া থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে নানান আলোচনা-সমালোচনার শি”কার হয়ে আসছেন তিনি। বর্তমানে অভিনেত্রীকে বিভিন্ন প্রোগ্রামেই অভিনেতা আদিত্য রায় কাপুরের সাথে। প্রেম নিয়ে অফিশিয়াল কোনো ঘোষণা না দিলেও আদিত্য ও অনন্যা যে প্রেম করছেন তা এখন ‘ওপেন সিক্রেট’ হিসেবেই পরিণত হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share