Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

মৃ’ত গায়কদের কণ্ঠ ফেরালেন এ আর রহমান

বামে এ আর রহমান । ছবি: সংগৃহীত

‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃতি থেকে সমালোচনার শিকার সংগীতশিল্পী এ আর রহমান। এতদিন সোশ্যাল মিডিয়াতে নীরব থাকলেও সম্প্রতি এক পোস্টে এআই ব্যবহার করে দুজন গুণী সংগীতশিল্পীর কন্ঠ ফিরিয়ে আনার খবর দিয়ে তাক লাগিয়েছেন তিনি।

২৯ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়ায় রজনীকান্তের ‘লাল সালাম’ সিনেমার একটি গানের পোস্টার শেয়ার করে এ আর রহমান লেখেন, “আমি প্রয়াত বাম্বা বাকিয়া ও শাহুল হামিদের কণ্ঠ ব্যবহার করেছি তাদের পরিবার থেকে অনুমতি নিয়ে। এজন্য উপযুক্ত সম্মানিও দেওয়া হয়েছে।”

এই খবরেই সবাই অবাক। শাহুল হামিদ প্রয়াত হয়েছেন ১৯৯৭ সালে আর হৃদরোগে আক্রান্ত হয়ে সংগীতশিল্পী বাম্বা বাকিয়াও না ফেরার দেশে চলে গেছেন ২০২২ সালে। এআই প্রযুক্তি ব্যবহার করে এই দুই গুণী শিল্পীর কণ্ঠকে আবার ফেরানোর মত অসম্ভব কে বাস্তব প্রমাণ করেছেন এ আর রহমান।

নিজের পোস্টে এ আর রহমান আরও লেখেন, “প্রযুক্তি কখনোই বিপদ ডেকে আনে না। কীভাবে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, সেটা জানা খুব দরকার।”

উল্লেখ্য, ‘লাল সালাম’ সিনেমার হাত ধরে আবারও পরিচালকের আসনে বসেছেন ঐশ্বরিয়া রজনীকান্ত। একটি ক্যামিও চরিত্রের জন্য কাস্ট করেছেন বাবা রজনীকান্তকে। ঐশ্বরিয়া সবশেষ নির্মাতা হিসেবে কাজ ছিলো ডকুমেন্টারি ফিল্ম ‘সিনেমা ভিরান’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share