Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

মুক্তির দেড় বছর পর আবার প্রেক্ষাগৃহে ‘পরাণ’

নতুন করে প্রেক্ষাগৃহে আসছে ‘পরাণ’ | ছবি: ফেসবুক

৮ মার্চ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা রায়হান রাফীর দর্শকপ্রিয় সিনেমা ‘পরাণ’। এই সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিনিওর মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন আহমেদ।

মূলত পর্যাপ্ত নতুন ছবি না থাকা ও দর্শক অনাগ্রহতা কাটাতে, পূর্বের দর্শকপ্রিয় সিনেমা গুলোকে নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেসবাহ উদ্দিন।

প্রথমেই ‘পরাণ’ দিয়ে কেন শুরু করলেন জানতে চাইলে গণমাধ্যমকে মেহবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘২০২২ সালে মুক্তির পর ‘পরাণ’ য়ের দর্শক চাহিদা ছিল প্রচুর। হল থেকে নামানোর পর ওটিটি প্ল্যাটফর্ম গুলোতেও ভালো প্রিন্ট খুজেছেন। তাই এই মুহূর্তে কনটেন্টের অভাব ও হলমুখি দর্শক ফেরাতে এই ছবিটিকেই যুক্তি সংগত মনে হয়েছে।’

শো শিডিউল থেকে জানা গেছে, ৮ মার্চ থেকে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার ও বালি আর্কেড শাখায় চলবে ‘পরাণ’-য়ের প্রতিদিন ১০টি করে শো প্রদর্শিত হবে।

শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম । ছবি: গুগল

উল্লেখ্য, ২০২২ সালের ১০ জুলাই প্রেক্ষাগৃহে এসে দারুণ সাড়া ফেলেছিল শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত এবং সত্যি ঘটনার আলোকে নির্মিত ‘পরাণ’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন

আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে আজও অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হলো। বহুল প্রতীক্ষিত…
আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার
0
Share