Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ১, ২০২৬

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর মুকুট জিতলেন যিনি

রিয়া সিংহ | ছবি: ইন্ডিয়া টুডে

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর মুকুট জিতলেন গুজরাটের রিয়া সিংহ। ২২ সেপ্টেম্বর রাজস্থানের জয়পুরে বসেছিল এই সুন্দরী প্রতিযোগিতার ফাইনালের আসর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযাযী, ১৯ বছর বয়সী রিয়া মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে বাজিমাত করেন। মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এর খেতাব জয় করায় এবার তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায়।

শিরোপা জয়ের পর রিয়া বলেন, ‘আজ আমি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এর খেতাব জিতে খুবই খুশি এবং কৃতজ্ঞ’।

রিয়ার মাথায় মুকুট পরিয়ে দিচ্ছেন উর্বশী রাউতেলা । ছবি: গুগল

মিস ইউনিভার্স ইন্ডিয়ার ফাইনালের আয়োজনটিতে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলাও। বিচারকের আসনে দেখা গেছে তাকে। এই অভিনেত্রী নিজেও ২০১৫ সালে জয় করেছিলেন মিস ইউনিভার্স ইন্ডিয়ার বিজয়ীর খেতাব। ২০২৪ সালে উর্বশীই রিয়ার মাথায় মুকুট পরিয়ে দেন।

প্রসঙ্গত, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর প্রথম রানার আপ হয়েছেন প্রাঞ্জল প্রিয়া। আর দ্বিতীয় রানার-আপ হয়েছেন ছাভি ভার্জ। এরপর সুস্মিতা রায় তৃতীয় রানার আপ হয়েছেন এবং রূপফুজানো হুইসো চতুর্থ রানার-আপের স্থান পেয়েছেন।

উল্লেখ্য যে, ২০২৪ সালের শেষের দিকে মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মিস ইউনিভার্স ২০২৪। সেখানেই এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রিয়া।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

কেন বনলতা এক্সপ্রেস বন্ধ করা হল প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস ছবিটির প্রদর্শনী স্থগিত…
বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

দুই যুগ পেরিয়েও দর্শকের প্রথম পছন্দ শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রে ঢাকাই চলচ্চিত্রে অনেকে নায়ক জনপ্রিয়তার শিখরে উঠেও সময়ের সঙ্গে হারিয়ে গেছেন। কিন্তু শাকিব…

বিলাসবহুল উপহার গ্রহণের অভিযোগে বিপাকে জ্যাকলিন ফার্নান্দেজ

প্রতারণা মামলা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযোগ…

‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু

কিংবদন্তি কণ্ঠশিল্পী উপমহাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর আর নেই। রোববার মুম্বাইয়ের নিজ…
‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু
0
Share