Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

মিডিয়া ছাড়ছেন না তামিম মৃধা

তামিম মৃধা (কোলাজ করা) | ছবি: ফেসবুক

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল হয়েছিল অভিনেতা তামিম মৃধার ভাইয়ের একটি পোস্ট। যেখানে তিনি জানিয়েছিলেন ইসলামের পথে চলতে মিডিয়া ছাড়ছেন তামিম। এই বিষয়ে অভিনেতা জানালেন তথ্যটি ভুল, তিনি মিডিয়া ছাড়ছেন না।

ফেসবুকে নেটিজেনদের একের পর এক পোস্ট ছড়িয়ে পড়ায়, শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে তামিম মৃধা জানিয়েছেন, ‘আমি কোথাও বলিনি অভিনয় ছাড়বো বা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করবো না। যারা নিউজ করছেন বা পোস্ট দিচ্ছেন, কেউ আমার সঙ্গে আলাপ করেননি। তারা মনগড়া নিউজ বা পোস্ট করছেন। একই ঘটনা আমার বিয়ের আগে ঘটেছিল। যার যা ইচ্ছে তাই পোস্ট দিয়েছিল। আপনি প্রথম যে আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, আসলেই মিডিয়া ছাড়ছি কিনা!’

আর বড় ভাই সাকিব এম তালহার ফেসবুক পোস্ট প্রসঙ্গে তামিম বলেন, ‘সে আমার ভাই। ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে। মানুষ সেটা প্রচার করছে। কিন্তু নিউজ করার আগে আপনি ছাড়া কেউ কথা বলার প্রয়োজন বোধ করেনি।’

অভিনেতা আরও বলেন, ‘গত সাত-আট মাস ধরে রিসার্চ করে ‘দ্য মেসেজ পডকাস্ট’ শো-টি শুরু করেছি। এজন্য মেইনস্ট্রিম মিডিয়া ছেড়ে ‘ইসলামের ছায়ালতে’ এসেছি এমন কোনো বক্তব্য কোথাও বলিনি।’

সবশেষে তামিম মৃধা যোগ করেন, ‘ব্যাটেবলে মিললে আগামীতে কাজ করবো। এর পাশাপাশি আমি কনটেন্ট বানাবো, ব্র্যান্ড এনডোর্স সবকিছুই করবো। এছাড়া আমার সোশ্যাল প্ল্যাটফর্মে কোরআন ও সুন্নাহর আদর্শকে মাথায় রেখে ভালো ভালো কনটেন্ট নিয়ে কাজের চেষ্টা অব্যাহত রাখবো।’

তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় তার অবস্থান ছিল ১৪ নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করতে থাকেন। এই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দেয়। ২০১৫ সালে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে। এয়ারটেলের নতুন টেলিছবির নাম ছিল ‘মাংকি বিজনেস’। পরিচালক রাহাত রহমান। এভাবেই তার অভিনয়ের শুরু। পরে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share