Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মা হারালেন ঋতুপর্ণা সেনগুপ্ত

মায়ের সাথে ঋতুপর্ণা সেনগুপ্ত | ছবি: আনন্দবাজার

দীর্ঘ দিন থেকে কিডনির সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুই বাংলার পরিচিত মুখ, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মায়ের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে  মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার মা নন্দিতা সেনগুপ্ত আজ দুপুরে চলে গেলেন।’

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের ফেসবুক পোস্টে স্ক্রিনশর্ট

অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের পরিবারের বন্ধু, আত্মীয়দের অনুরোধ করছি যে তারা সবাই যেন রাত ৮টা নাগাদ ৫বি, রবিনসন স্ট্রিট, কাঞ্চনজঙ্ঘা আবাসনে চলে আসেন। আপনাদের একটাই অনুরোধ যে এই সময় আপনাদের সহমর্মিতা ও সহযোগিতাই আমার একমাত্র কাম্য।’

দীর্ঘদিন থেকে কিডনির সমস্যায় কারণে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নন্দিতা, চলছিল তাঁর চিকিৎসা। শেষ ১৫ দিন ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাকে। কিডনির সমস্যার পাশাপাশি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন।

নন্দিতা পরিবারে রেখে গেলেন এক কন্যা ঋতুপর্ণা সেনগুপ্ত, জামাই সঞ্জয় চক্রবর্তী, ছেলে প্রদীপ্ত সেনগুপ্ত, বউমা রোসেলি সেনগুপ্ত ও নাতি-নাতনিদের। মায়ের খুব কাছের ছিলেন ঋতুপর্ণা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী
0
Share